Uncategorized

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই : শ্রমমন্ত্রী

মার্চ, ২০২৬ (বাসস) : সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই কোনোভাবেই এসব কর্মকাণ্ড সহ্য করা হবে না।

আজ (শনিবার) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা একটি নিরাপদ সিলেট চাই।

তিনি ছিনতাইকারীসহ নানা অপরামূলক কর্মকাণ্ডে লিপ্তদের গ্রেফতার করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে নিজ বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা শান্তির সিলেট চাই। তাই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে কি না- সে বিষয়টিও দেখা হবে।’

একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন- সিলেটে ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ভারতের মণিপুর স্টেট কলা একাডেমির ইলাংবাম জয়ন্ত সিংহ, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য এবং ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button