শীর্ষ নিউজসংগঠন সংবাদ

ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবী।  

ঢাকা, ১৫ মার্চ ২০২৬ রবিবার:
এবারের ঈদযাত্রায় ভয়াবহ পরিবহন সংকটে পড়তে যাচ্ছে গাজীপুরের ৪৫ থেকে ৫০ লাখ তৈরী পোশাক ও অন্যান্য খাতের শ্রমিকেরা। গাজীপুর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলা গ্রামের বাড়ীতে প্রতিবছর ঈদে তারা যাতায়াত করে থাকে। বাংলাদেশ যাত্রী কল্যাণ কল্যাণ সমিতির ঈদযাত্রা পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে।

আজ ১৫ মার্চ ২০২৬ রবিবার এক পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, সংগঠনটির পর্যবেক্ষণ বলছে, ঢাকা থেকে গাজীপুর হয়ে উত্তরাঞ্চলগামী সবকটি বাসে টিকিট ঢাকায় বিক্রি শেষ হয়ে যাওয়ায়, গাজীপুরের চন্দ্রায় অবস্থিত এসব বাসের কাউন্টারগুলোতে বিক্রির জন্য কোন টিকিট বরাদ্দ না থাকার বিষয়টি নজরে আসায় পুলিশ কর্তৃক সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় অবস্থিত উত্তরাঞ্চলগামী সকল বাস কাউন্টার তুলে দেওয়া হয়েছে। এছাড়াও বিপুল সংখ্যক শ্রমিক অধ্যুষিত গাজীপুর থেকে দেশের উত্তরাঞ্চলের কোন বাস-সার্ভিস এখনো গড়ে উঠেনি, ফলে আশুলিয়া ইপিজেট, চন্দ্রা, বাইপাইলসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় অবস্থিত তৈরী পোশাক কারখানাসহ বিভিন্ন কলকারখানার প্রায় ৪৫ থেকে ৫০ লাখ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের ঈদে বাড়ী যাওয়ার জন্য কার্যত এবারের ঈদে কোন যানবাহনের ব্যবস্থা নেই। ফলে এসব শ্রমিকেরা কেউ কেউ এলাকা ভিত্তিক লোকজনদের সংগঠিত করে ২০/৩০ জনে মিলে কেউ ট্রাক-পিকআপ, কেউ ঢাকা মহানগরীতে চলাচলকারী লক্কড়-ঝক্কড় সিটি সার্ভিসের বাস-মিনিবাস রিজার্ভ হিসেবে ভাড়ায় নিচ্ছেন।

সরকার প্রতিবছর ঈদে লক্কড়-ঝক্কড় বাস ও খোলা ট্রাক-পিকআপে যাত্রী বহন নিষিদ্ধ করলেও তৈরী পোষাক ও অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিকসহ নি¤œআয়ের লোকজনদের কম ভাড়ায় যাতায়াতের পদক্ষেপ নিতে ব্যর্থতার কারনে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় নি¤œআয়ের লোকজন এমন ভয়াবহ যাত্রী দুর্ভোগের শিকার হচ্ছে বলে যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে উঠে এসেছে।

সংগঠনের পর্যবেক্ষণ মতে, গণপরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া আদায়সহ নানান ভোগান্তি এড়াতে এবারের ঈদে ঢাকা থেকে ৮ লাখ, গাজীপুর থেকে ৩ লাখ, নারায়ণগঞ্জ থেকে ২ লাখসহ সারাদেশে ২২ লাখের বেশি পরিবার জীবনের ঝুঁিক নিয়ে মোটরসাইকেলে পরিবারের সদস্যদের নিয়ে ঈদে গ্রামের বাড়ী যাবে। ফলে এবারের ঈদেও সড়ক দুর্ঘটনা আশংকাজনক হারে বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে গাজীপুরে শ্রমিকদের জন্য জরুরীভিত্তিতে অন্ততপক্ষে ৫০০ বিআরটিসি ও ৫০০ অন্যান্য বেসরকারী কোম্পানীর বাস বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুুরোধ জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button