শীর্ষ নিউজ

প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

ঢাকা, ১৬ মার্চ ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি-এর এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন এম. নাজিম এ. চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় তাকে এ পদোন্নতি দেওয়া হয়।

এম. নাজিম এ. চৌধুরীর ব্যবসা উন্নয়ন, সেলস ও মার্কেটিং এবং কমিউনিকেশনস খাতে ২৫ বছরেরও বেশি বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে।

প্রাইম ব্যাংকে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদানের আগে তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মেটলাইফ এবং ইস্টার্ন ব্যাংক এবং মেঘনা ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এছাড়া একই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি একজন সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালও এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ইসলামিক ফাইন্যান্স প্রফেশনাল, এএওআইএফআই (অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অরগানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button