শিক্ষাশীর্ষ নিউজ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ : লোগো ও থিম সং প্রতিযোগিতায় অংশগ্রহণে শিক্ষক-শিক্ষার্থীদের আহ্বান

জুলাই, ২০২৬ (বাসস): ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে।

আজ সোমবার মাউশি অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে তাদের তৈরি লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে hpmgoldcup@gmail. ই-মেইলে পাঠাতে হবে। এই প্রতিযোগিতার বিজয়ীদের স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কৃত করবেন।

অংশগ্রহণের নির্দেশনাবলী দিয়ে আদেশে বলা হয়, প্রতিযোগিতার লোগো অবশ্যই পিএনজি, জেপিজি অথবা জেপিইজি ফরমেটে পাঠাতে হবে। রিলস তৈরির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে। তৈরিকৃত রিলসের লিংক ই-মেইলে পাঠাতে হবে।

থিম সং ওয়ার্ড ও পিডিএফ ফরমেটে এবং মাসকট ও স্লোগান তৈরি করে উল্লেখিত ই-মেইলে পাঠাতে হবে। সকল তথ্য পাঠানোর সময় অবশ্যই একটি সচল মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে।

আদেশে আরও বলা হয়, যারা ইতোপূর্বে লোগো, রিলস ও থিম সং পাঠিয়েছেন, তাদের নতুন করে আর পাঠানোর প্রয়োজন নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button