আঞ্চলিকশীর্ষ নিউজ
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম বুরুচের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
শনিবার (২৪ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সেলিম বুরুচ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে রাঙ্গুনিয়ার রাজনৈতিক অঙ্গন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম সেলিম বুরুচ ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আদর্শের একজন নিবেদিতপ্রাণ সৈনিক। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন খোকার পিতা।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান।
বিএনপি নেতা হাজী ইলিয়াছ সিকদারও মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি সেলিম বুরুচকে তাঁর রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে বলেন, মরহুম ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে গড়া একজন রাজনৈতিক কর্মী। তাঁর মৃত্যুতে তিনি একজন প্রিয় সহযোদ্ধাকে হারিয়েছেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এদিকে, মরহুম সেলিম বুরুচের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা করেন।
মরহুম সেলিম বুরুচের জানাজার নামাজ শনিবার বাদে আছর চন্দ্রঘোনা ছুফিপাড়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, ব্যবসায়ী মহল ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।




