বিশ্বশীর্ষ নিউজ
সৌদিআরবে পশু কোরবানির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব প্রতিনিধি : সৌদিআরবে পশু কোরবানির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। শুক্রবার (৬ জুন) সৌদিআরব সহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
আজ ১০ জিলহজ সৌদিসহ অনেক দেশে ঈদুল আজহা পালিত হচ্ছে। ঈদের আগের দিন গতকাল বৃহস্পতিবার পবিত্র হজ পালিত হয়। হাজীরা সকালে ফজরের নামাজ আদায়ের পর পর মিনার উদ্দেশ্যে রওনা দেন, সেখানে এসে জামারাতে সশয়তাকে পাতর নিক্ষেপ করেন, পশু কোরবানি করে মাতা মণ্ডল ও কাপড় পরিধান করে মক্কায় গিয়ে তাওয়াফ করে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন,
স্থানীয় সৌদিআরব সময় সকাল ৫: ৫০ মিনিটে পবিত্র মাজিদুল হারাম, মসজিদে নববীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, এই ছাড়াও রিয়াদ, জেদ্দা, দাম্মাম সহ বিভিন্ন বড় বড় শহরে স্থানীয় সময় এই জামাতে বিভিন্ন সৌদি নাগরিকসহ বিভিন্ন দেশের লাখ লাখ প্রবাসী নামাজে অংশ নেন। ঈদের জামাত শেষ করে নিজ নিজ স্থানে গরু, উট, ছাগল, ভেড়া ও দুম্বা কোরবানি দেওয়া হয়।
যদিও বাংলাদেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি থাকে না, তবুও সবাই সাধ্যমতো চেষ্টা করেন একে অন্যের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্যে ব্যস্ত থাকতে।
সৌদিআরবে অবস্থানরত প্রবাসীদের মধ্যে বেশিরভাগ গরু ও ছাগল জবাই করে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতসহ অন্যান্য দেশের নাগরিকরা।
এরপর চলে রুমে রুমে রান্নার পর্ব। এক রুমের লোকেরা অন্য রুমে যান অতিথি হয়ে। এরই মধ্যে চলতে থাকে মোবাইল ফোনে দেশে অবস্থানরত প্রিয়জনের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। একটু বিশ্রাম নিয়ে বিকেল থেকে শুরু হয় সৌদিআরবের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো।




