চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও চট্টগ্রাম কমার্স কলেজ কর্তৃক আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও চট্টগ্রাম কমার্স কলেজ কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা ১৭ জুন ২০২৫ নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষমুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। তোমরা ভালো করে পড়াশোনা করে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ কর। তোমরা এইচএসসি সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
বক্তারা আরো বলেন, শুধু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়, বরং মেধা ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজেরশিক্ষক ম-লী, ছাত্র-ছাত্রী, অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।




