বিশেষ খবরবিশ্বরাজনীতি

চীন সফরে বিএনপি প্রতিনিধি দল

 

২৩ জুন, ২০২৫ (বাসস) : পাঁচ দিনের সফরে রোববার রাতে চীনে গেছে বিএনপির নয় সদস্যের প্রতিনিধি দল।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাত সোয়া ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার চায়নার একটি ফ্লাইটে রওনা হন তাঁরা।

বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

এই সফরে তারা চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। চীন সফরের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের পুরোনো বন্ধুত্ব আরো শক্তিশালী হবে বলে জানান বিএনপি মহাসচিব।

আগামী ২৭ জুন রাতে বিএনপির প্রতিনিধি দলটি দেশে ফিরবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button