চট্টগ্রামসংগঠন সংবাদ

উত্তর কাট্টলীতে শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উত্তর কাট্টলী ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় আজম-ফতেহ্ জামে মসজিদে শোহাদায়ে কারবালা স্মরণে গত ৫জুলাই শনিবার বাদ এশা হতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের খতিব মৌলানা হাফেজ নূরুল মোস্তফা। মসজিদের পেশ ইমাম মুফতি মৌলানা আব্দুস সাত্তার ছলিমপুরীর সভাপতিত্বে প্রধান বক্তা বলেন, “ইসলামের নামে যারা জঙ্গীবাদে লিপ্ত তারা মানবাতার দুশমন” তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইমাম হোসাইন (রাঃ) সহ আহলে বায়তে রসুল (দঃ) সদস্যদের আদর্শ অনুসরণের আহবান জানান। পরে মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে মিলাদ শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button