শীর্ষ নিউজ

বরিশালে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রলীগের চার নেতা গ্রেফতার

 

সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ নগরীর ফিশারি রোড এলাকা থেকে তাদের আটক করে ।

গ্রেফতারকৃতরা হলেন: বানারীপাড়ার বাসিন্দা মো. সালামের পুত্র বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মো. শাহিন শেখ (৪০)। বরিশাল শহরের ৩০ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন তালুকদারের পুত্র ছাত্রলীগ কর্মী মো. শাহাদাত হোসেন অপু তালুকদার (১৯), বানারীপাড়ার চাখার ইউনিয়নের দরিকর গ্রামের বাসিন্দা মৃত জাকির হোসেনের পুত্র ছাত্রলীগ কর্মী মো. সজিব হাওলাদার (৩৭) এবং বরিশালের ৩০ নং ওয়ার্ডের পশ্চিম চহটা এলাকার কাঞ্চন আলী হাওলাদারের পুত্র জেলা আওয়ামী লীগ সদস্য  মো. সাকির হোসেন সনেট (৩৮)।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এর ব্যানারে তারা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ এসময় চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button