শীর্ষ নিউজ

খুনীদের আটকাতে দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবির তৎপরতা বৃদ্ধি

 

জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার এক বিএনপি নেতাকে গুলি করে হত্যার সাথে জড়িতদের আটকাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় জেলার ভারত-সীমান্তবর্তী এলাকায় টহল তৎপরতা বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির যশোর রিজিয়ন সদর দফতরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকারীরা যাতে সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে চলে যেতে না পারে সেজন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় জেলার ভারত-সীমান্তবর্তী এলাকায় টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই যশোর রিজিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্তে নজরদারী ও পাহারা জোরদার করা হয়।

এ জেলাগুলোতে থাকা বিজিবির সাতটি ব্যাটালিয়ন সীমান্তের আশপাশে ৬৩টি চেকপোস্ট বসিয়ে নজরদারি করে যাচ্ছে। এছাড়া ছয় জেলার ভারত-সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত আরও ৭৫টি টহল দায়িত্ব পালন করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যায় যশোর শহরের শংকরপুরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হন। তিনি দলটির যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button