খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

 

জানুয়ারি ২০২৬ (বাসস) : আগামী মাসে ভারত-শ্রীলংকার মাটিতে যৌথভাবে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক লিটন দাস। তার ডেপুটি হিসেবে আছেন সাইফ হাসান।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। আসন্ন আসরে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

টুর্নামেন্ট শুরুর দিন ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button