শীর্ষ নিউজ

রূপনগরে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

 

জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— মো. সুমন মোল্লা (৩২), মো. পারভেজ (২৩), মো. উজ্জল (২৫), মো. জলিল (৫২), মো. ইকবাল (৪৬), মিরাজুল ইসলাম (১৯), মো. সবুজ শেখ (২৪), মো. হৃদয় (২০), শাকিল হোসেন (৩২), মো. সিরাজ (৩৫) ও কামরুন্নাহার (৫২)।

রূপনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button