আঞ্চলিকসংগঠন সংবাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বোয়ালখালীর ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা পরিদর্শন

চট্টগ্রামের বোয়ালখালীতে ইতিহাস ও ঐতিহ্যের ২২০ বছরের পুরনো সূর্যব্রত মেলা (সূর্যখোলা) পরিদর্শন করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের ২২০ বছরের পুরনো সূর্য মন্দিরের সূর্যব্রত মেলা লোকমুখে প্রচলিত সূর্যখোলা উপলক্ষে তিন দিনব্যাপী আবহমান বাংলার চিরায়ত বাঙালী সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যে ফুটে উঠেছে গ্রামীন এই সূর্যব্রত মেলা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের এ যেন এক মহামিলনমেলা।
এ উপলক্ষে ঐতিহাসিক এই মেলা পরিদর্শন করেছেন একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
ঐতিহ্যবাহী এ মেলায় উপস্থিত থেকে সূর্য মন্দির ও মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদ’র সাবেক সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল, সদস্য শিক্ষানুরাগী জয়শ্রী দাস ও অনুপ্রভা দাস সেতু প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ বলেন এ ধরনের গ্রামীণ মেলা আয়োজন বর্তমান সময়ে খুব বেশি প্রয়োজন। এর মাধ্যমে মানুষে মানুষে মেলবন্ধন সৃষ্টি হয়, হিংসা, বিদ্বেষ দূরীভূত হয়, পারস্পরিক সম্প্রীতি ও হৃদ্যতা বাড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button