শীর্ষ নিউজ

রাজউকের উচ্চমান সহকারী ফাতেমার আয়কর নথি জব্দ

 

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উচ্চমান সহকারী (অ.দা.) ফাতেমা বেগমের (৪৮) আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আসামি ফাতেমা বেগম ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারী করা হয়। আসামি ফাতেমা বেগম গত বছরের ২৬ মে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন।

আসামি ফাতেমা বেগম উক্ত আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশনে দাখিল না করায়, তার বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়।

মামলাটি তদন্তের নিমিত্তে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি ফাতেমা বেগমের শুরু থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button