খেলা

পাকিস্তানের বিপক্ষে ২৪৯ রানে এগিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

 

মে ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেট হাতে নিয়ে ২৪৯ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ৪৬ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪ উইকেটে ২০৩ রান করেছে টাইগাররা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ করেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনের পঞ্চম ওভারে সাজঘরে ফিরেন শান্ত। ১৫ রান করেন তিনি।

দলীয় ১১৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে শান্ত ফেরার পর জুটি বাঁধেন মুশফিকুর রহিম ও লিটন দাস। পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা।

এতে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে গড়ে দিনের প্রথম সেশন শেষ করেন মুশফিক ও লিটন। মুশফিক ৩৯ ও লিটন ৪৮ রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের খুররাম শাহজাদ ৩টি করে উইকেট নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button