আঞ্চলিকশীর্ষ নিউজ

রাঙ্গুনিয়ায় শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

​নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে শিক্ষা উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৮মে রোজ সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
​রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: নাজমুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এবং স্থানীয় ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা বলেন, ​”শিক্ষার প্রকৃত আলোয় আলোকিত হয়ে এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে আমাদের আগামী প্রজন্মকে গড়ে উঠতে হবে। তরুণ সমাজকে মাদক, কিশোর অপরাধ ও অনৈতিকতা থেকে দূরে রাখতে খেলাধুলা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকের ছাত্র-ছাত্রীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের এই চমৎকার উদ্যোগ প্রশংসার দাবিদার। আমরা চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দক্ষ খেলোয়াড় এবং মেধাবী শিক্ষার্থী বেরিয়ে আসুক, যারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।”
​অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং তাদের মেধা ও মননের বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যেই উপজেলা প্রশাসন নিয়মিত এ ধরণের শিক্ষাবান্ধব ও ক্রীড়াবান্ধব উদ্যোগ গ্রহণ করে আসছে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের হাতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button