
অক্টোবর, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের আগামী ৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত পরীক্ষার সময়সূচি ছাড়া পরীক্ষার অন্যান্য নিয়মাবলি অপরিবর্তিত থাকবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল অনুযায়ী চলবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যেকোনো নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd) ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে অন্য কোনো অননুমোদিত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।




