-
প্রযুক্তি
পিবিআইএল ও উইগ্রো টেকনোলজিসের চুক্তি: কৃষি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন
ঢাকা, ১৪ মে, ২০২৫: প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) ও উইগ্রো টেকনোলজিস সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায়, উইগ্রো টেকনোলজিস-এর অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা এখন সরাসরি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট-এর ‘PrimeInvest Discretionary Product Suite’-এ বিনিয়োগের সুযোগ পাবেন। যার ফলে বিনিয়োগকারীরা পশুপালন ও ফসল চাষের মতো কৃষিভিত্তিক প্রকল্পে অংশগ্রহণের পাশাপাশি শেয়ারবাজার ও অন্যান্য আর্থিক খাতে বিনিয়োগ করতে পারবেন। এই উদ্যোগটি পিবিআইএল-এর #AccessToInvestment উদ্যোগের একটি অংশ, যা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সম্পদ বাড়ানো এবং কর রেয়াত পাওয়ার সুযোগ সৃষ্টি করে। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, ‘এই চুক্তির মাধ্যমে উইগ্রো’র বিনিয়োগকারীরা কৃষিভিত্তিক প্রকল্পের বাইরেও পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এটি পোর্টফোলিও বৃদ্ধি এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির জন্য পারস্পরিক লাভজনক উদ্যোগ।’ উইগ্রো টেকনোলজিস-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, “এই অংশীদারিত্ব আমাদের ব্যবহারকারীদের একটি নিয়ন্ত্রিত ও নিরাপদ আর্থিক কাঠামোর আওতায় আনবে। এটি মূলধারার সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে কৃষি বিনিয়োগকারিদের যুক্ত করার এক উল্লেখযোগ্য অগ্রগতি।”
Read More » -
অর্থ ও বাণিজ্য
দেশব্যাপী ফোরজি সেবার পরিধি বাড়াতে পামপে’র সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক
[ঢাকা, ১৫ মে, ২০২৫] স্মার্টফোনকে আগের চেয়ে আরও সাশ্রয়ী ও সবার হাতের নাগালে আনতে, দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক প্রথমবারের মতো…
Read More » -
অর্থ ও বাণিজ্য
ই-জিপি’র ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা উপদেষ্টা
১৪ মে, ২০২৫ (বাসস): দেশব্যাপী সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে বর্তমান সরকার…
Read More » -
অর্থ ও বাণিজ্য
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত
২০২৫ (বাসস): জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা আজ বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের…
Read More » -
বিশেষ খবর
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আবেদন শুনানি শুরু
১৫ মে, ২০২৫ (বাসস): ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামীকে খালাসের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে রাষ্ট্র…
Read More » -
বিশেষ খবর
শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার…
Read More » -
প্রযুক্তি
বাজারে এলো ‘পারফরম্যান্স কিং’‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’
তরুণদের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি কোম্পানিটির সর্বশেষ ‘পাওয়ারহাউজ’ স্মার্টফোন ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ বাংলাদেশে উন্মোচিত করেছে। যেসব ব্যবহারকারীরা…
Read More » -
শীর্ষ নিউজ
সাংবাদিকদের সুরক্ষায় কোন আইন নেই : কাদের গনি চৌধুরী
১৪ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের…
Read More » -
চট্টগ্রাম
জলাবদ্ধতা নিরসনে নাগরিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির
২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) চলমান খাল খনন ও পরিচ্ছন্নতা অভিযানের অগ্রগতি পরিদর্শনকালে সড়ক পরিবহণ, বিদ্যুৎ-জ্বালানি ও…
Read More » -
অর্থ ও বাণিজ্য
সম্রাটের ওজন ৪০ মণ, দাম ১৫ লাখ টাকা
২০২৫ (বাসস) : জেলার সবচেয়ে বড় ষাঁড় গরু সম্রাটের ওজন ৪০ মণ। আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য এ গরুর…
Read More »