• বিশেষ খবর

    বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী

    জুলাই, ২০২৬ (বাসস): সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে…

    Read More »
  • শিক্ষা

    বার্ডোর সহযোগিতায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল বই বিতরণ করল প্রাইম ব্যাংক

    ঢাকা, জুলাই ১৬, ২০২৬: আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারের ধারাবাহিকতায় ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)-এর সহযোগিতায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল শিক্ষাসামগ্রী বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি এই উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকটি ৪০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৪০টি ব্রেইল বই বিতরণ করা হয়। শিক্ষা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন এবং তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান এবং বার্ডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক। অনুষ্ঠানে বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মূলধারার ব্যাংকিং ব্যবস্থায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এম এম মাহবুব হাসান বলেন, ‘টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সমাজের প্রতিটি মানুষকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। প্রাইম ব্যাংক আর্থিক সেবা, আর্থিক সাক্ষরতা এবং শিক্ষা সহায়তার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।’ মো. সাইদুল হক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য প্রাইম ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রাইম ব্যাংকের এ উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকটির চলমান প্রচেষ্টারই একটি অংশ।

    Read More »
  • অর্থ ও বাণিজ্য

    নতুন গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ ছাড় দিতে রিলায়েন্ট ইন্টারন্যাশনালের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    ঢাকা, ১৮ জুলাই ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের করপোরেট কার্যালয়, ১১৫/১১৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮-এ একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি-এর গ্রাহক ও কর্মীরা রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে নতুন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মোহাম্মদ তাজিমুল ইসলাম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক মো. আশিকুল হক তামিম, জেনারেল ম্যানেজার (সেলস) সৈয়দ নাভিল আদনান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক পিএলসি ও রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের গ্রাহক ও কর্মীদের জন্য আরও বেশি মূল্যসংযোজিত সেবা এবং এক্সক্লুসিভ সুবিধা নিশ্চিত করতে পারবে বলে উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে। এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

    Read More »
  • খেলা

    সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন

      জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে…

    Read More »
  • বিশ্ব

    কুয়েতে যুক্তরাষ্ট্রের ২টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

      জুলাই, ২০২৬ (বাসস) : ইরানের সেনাবাহিনী রোববার জানিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে…

    Read More »
  • অর্থ ও বাণিজ্য

    বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তায় নতুন মাইলফলক ‘সর্বজনীন পেনশন স্কিম’

      জুলাই, ২০২৬ (বাসস): সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিশ্বের উন্নত দেশগুলোর মতো ‘সর্বজনীন পেনশন স্কিম’ বাস্তবায়নের মাধ্যমে…

    Read More »
  • বিশেষ খবর

    কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

      জুলাই, ২০২৬ (বাসস) : কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে আজ বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক…

    Read More »
  • বিশেষ খবর

    দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

      জুলাই, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে…

    Read More »
  • খেলা

    ফ্রান্সকে হারিয়ে স্পেনকে ‘বিশ্বের সেরা দল’ বললেন ডি লা ফুয়েন্তে

      জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত এক জয়ের পর স্পেন কোচ লুইস ডি লা…

    Read More »
  • খেলা

    ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

      জুলাই ২০২৬ (বাসস) : টুনামেন্ট ফেবারিট ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। ২০১০ সালের…

    Read More »
Back to top button