admin

  • অর্থ ও বাণিজ্য

    ‘প্রবাসী প্যাক’ চালু করলো গ্রামীণফোন

     প্রবাসী বাংলাদেশীদের জন্য ’প্রবাসী প্যাক’ চালু করলো দেশের শীর্ষস্থানীয়  সংযোগ প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। প্রবাসীদের জন্য গ্রাহক-কেন্দ্রিক পদক্ষেপ এই প্রথম; তাদের প্রয়োজনের দিকটি এর আগে সেবার আওতাভূক্ত ছিলনা। পাঁচ বছর পর্যন্ত সিমের মেয়াদসহ উদ্ভাবনী এই প্যাকটি এমনভাবে সাজানো হয়েছে যেন তা প্রবাসীদের সংযোগের চাহিদা পূরণ করতে পারে। বিদেশে বসবাসকারী এবং কর্মরত বাংলাদেশীদের ক্ষমতায়নের জন্য প্যাকটিতে রয়েছে বিশেষ সব ফিচার। সমন্বিত ও অনন্য সব সুবিধা দিয়ে প্রবাসীদের জন্য সাজানো হয়েছে এই প্যাকটি যারা রেমিট্যান্স’র মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্যাকটির মাধ্যমে বিদেশে থাকাকালে মোবাইল নম্বর সচল রাখা ছাড়াও কোন বাড়তি চার্জ ব্যতীত আনলিমিটেড ইনকামিং এসএমএস’র সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া অনলাইন ব্যাংকিং, আর্থিক সেবা এবং গুগল ও ফেসবুকের মতো অ্যাপের জরুরি ওটিপিগুলো পাবেন তারা। ফলে সবসময় প্রয়োজনীয় ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা যা তাদের নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল বিশ্বের সাথে সংযুক্ত রাখবে। গ্রাহকদের সুবিধা ও প্রয়োজনের দিকটি মাথায় রেখে প্যাকটিতে ৩জিবি বা ৫জিবি’র ইন্টারনেট বোনাস রাখা হয়েছে; দেশে থাকাকালীন সময় বোনাসটি উপভোগ করতে পারবেন প্রবাসীরা। পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে যুক্ত থেকে সব গুরুত্বপূর্ণ খোঁজ-খবর রাখতে পারবেন তারা, যা তাদের শেকড়ের সাথে বন্ধনকে রাখবে অটুট; নিশ্চিত করবে আরো সহজ ও সংযুক্ত জীবনধারা। অফারটি পেতে, গ্রাহকদের তিন বছর মেয়াদের জন্য ৯৯৪ টাকা এবং পাঁচ বছর মেয়াদের জন্য ১ হাজার ৪৯৪ টাকা রিচার্জ করতে হবে। ব্যবহারের বাধ্যবাধকতা বা বিদেশ থেকে রিচার্জ করার সুযোগ না থাকায় সিম সচল রাখতে বাংলাদেশী প্রবাসীদের প্রায়ই অসুবিধার সম্মুখীন হতে হয়। এই প্যাকটির মাধ্যমে গ্রাহকরা কোন ঝামেলা ছাড়া তাদের সিমটি সচল ও কার্যকর রাখতে পারবেন, যা অনেক ক্ষেত্রে তাদের পরিচয়ের একটি মূল অংশ হয়ে দাঁড়ায়। বিদেশে থাকাকালে সিম সচল রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রবাসীদের পরিচিতি রক্ষার নিশ্চয়তা প্রদান করবে এই প্যাকটি। এছাড়া তারা দেশে আসার পর পাচ্ছেন ইন্টারনেট বোনাস ব্যবহারের সুযোগ। ফলে নিজের দেশে সবার সাথে যুক্ত থাকতে ও যোগাযোগ রক্ষায়ও সহায়ক এই প্যাকটি। প্রবাসী বাংলাদেশীদের আবেগঘন গল্প তুলে ধরতে এ বছর ’স্বপ্ন যাবে বাড়ি’ নামে একটি তাৎপর্যপূর্ণ ঈদ ক্যাম্পেইন পরিচালনা করে গ্রামীণফোন। এতে উঠে আসে তাদের আত্মত্যাগ এবং বাড়িতে থাকা ভালোবাসার মানুষদের সাথে দৃঢ় বন্ধনের চিত্র। এই গল্প থেকে অনুপ্রাণিত হয়েই প্রবাসী প্যাকটি তৈরি করেছে অপারেটরটি। এই প্যাকটি ওই আবেগগুলোকে গুরুত্ব দেয়ার পাশাপাশি বিদেশে থাকাকালে বাংলাদেশি সিম চালু রাখার সমাধান নিয়ে এসেছে। এতে দূরে থেকেও সবসময় দেশের সান্নিধ্য পাবেন প্রবাসীরা। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “একমাত্র অপারেটর হিসেবে অনন্য এই সেবাটি আনতে পেরে গ্রামীণফোন গর্বিত যা আমাদের প্রবাসী গ্রাহকদের দেবে নিরবচ্ছিন্নভাবে ও ডিজিটালি যুক্ত থাকার সুযোগ। যুগান্তকারী এই পদক্ষেপটি গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনে গ্রামীণফোনের প্রতিশ্রুতির প্রতিফলন। এটি প্রবাসী গ্রাহকদের সেবা গ্রহণের অভিজ্ঞতা আরো উন্নত করার পাশাপাশি এমন একটি ডিজিটাল সংযোগ তৈরি করবে যা তাদের জীবনধারাকে  সমৃদ্ধ এবং দেশের সাথে বন্ধনকে  আরো দৃঢ় করবে। প্রবাসী প্যাকটির মাধ্যমে সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন, যেন প্রবাসীরা দেশের সাথে সংযুক্ত থাকতে এবং আধুনিক যোগাযোগের সুবিধা উপভোগ করতে পারেন। আমাদের লক্ষ্য হচ্ছে প্রবাসীরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তারা যেন কার্যকর যোগাযোগ রক্ষা করতে এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে যুক্ত থাকতে পারেন।” ইতোমধ্যে, বাংলাদেশে থাকা গ্রাহকরা যাদের হাতে সিম আছে তারা সহজেই বিভিন্ন চ্যানেল যেমন: রিটেল আউটলেট, বিকাশ, গ্রামীণফোন ওয়েবসাইট অথবা মাই জিপি অ্যাপের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট টাকা রিচার্জ করতে পারবেন। মাই জিপি অ্যাপ থেকে ’বান্ডলস’ সেকশনে গিয়ে তাদের মূল অ্যাকাউন্ট ব্যালেন্স ব্যবহার করে অফারটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া তিন বছরের প্ল্যানের জন্য *১২১*৯৯৪# বা পাঁচ বছরের প্ল্যানের জন্য *১২১*১৪৯৪# ইউএসএসডি কোড ডায়াল করতে হবে। সিম কার্ডটি সাথে থাকা অবস্থায় যারা দেশের বাইরে আছেন তারা একই প্রক্রিয়া অনুসরণ করে অথবা অন্যের সহায়তায় রিচার্জ করতে পারবেন।

    Read More »
  • শীর্ষ নিউজ

    পালিয়ে যাওয়ার প্রাক্কালে চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ

      সুনামগঞ্জ প্রতিনিধি : পালিয়ে যাওয়ার প্রাক্কালে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অনাস্থাপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন রেজা (৫৫) কে গ্রেফতার…

    Read More »
  • শীর্ষ নিউজ

    নদী দূষণ ও অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত করার এখনই উপযুক্ত সময়: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন

      অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ…

    Read More »
  • বিশ্ব

    ৭৯ নাবিকসহ বাংলাদেশী দুই জাহাজ উড়িষ্যায়

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটি হলো…

    Read More »
  • অর্থ ও বাণিজ্য

    বুধবার শুরু হচ্ছে সুতা, বস্ত্র ও আনুষাঙ্গিক পণ্যের প্রদর্শনী

      ঢাকা, ৯  ডিসেম্বর, ২০২৪ (বাসস) : রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আগামী ১১ ডিসেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘১০ম…

    Read More »
  • অর্থ ও বাণিজ্য

    সরকার সিঙ্গেল রেট ভ্যাট ব্যবস্থা চালুর চেষ্টা করবে : এনবিআর চেয়ারম্যান

      ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো, আবদুর রহমান খান আজ বলেছেন, রাজস্ব আদায়ে…

    Read More »
  • বিশেষ খবর

    গণহত্যার পুনরাবৃত্তি না ঘটা নিশ্চিতে অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

      ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোনো স্থানে কোনো অজুহাতে গণহত্যার জঘন্য অপরাধের পুনরাবৃত্তি…

    Read More »
  • বিশেষ খবর

    চলতি মাসে সংস্কার, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ঘোষণার ইঙ্গিত প্রধান উপদেষ্টার

      ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সংস্কার ও জাতীয় নির্বাচনের বিষয়ে চলতি মাসেই ঘোষণা আসতে পারে- এমনটি ইঙ্গিত দিয়ে…

    Read More »
  • বিশেষ খবর

    বেগম রোকেয়ার চিন্তা ও কাজ আমাকে বিস্মিত করে : অধ্যাপক ইউনূস

      ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়া নামে পরিচিত রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদানের কথা স্মরণ…

    Read More »
  • বিশেষ খবর

    বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য প্রতিরোধে বন্ধু রাষ্ট্রসমূহের সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা

      ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বা অপতথ্য ছড়ানো প্রতিরোধে চলমান…

    Read More »
Back to top button