admin
-
অর্থ ও বাণিজ্য
রিয়েলমি’র ইন্ডাস্ট্রি-সেরা আইপি রেটিং সমৃদ্ধ নতুন পানিরোধী স্মার্টফোন আনার গুঞ্জন
ঢাকা, ০৭ ডিসেম্বর, ২০২৪ – তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার সি-সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গুজব রয়েছে যে, এই ডিভাইসটিতে রয়েছে টেকসই প্রতিরক্ষামূলক ডিজাইন এবং দারুণ পানিরোধী সক্ষমতা যা মিড-রেঞ্জের স্মার্টফোনের জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করতে পারে। শোনা যাচ্ছে, পানিতে ডুবিয়ে রাখলেও এই ফোন ১০ দিন পর্যন্ত পুরোদমে ঠিক থাকবে। এই গুজব সত্যি হলে বলতে হবে, ডিভাইসটি নিশ্চয়ই আইপি৬৯ রেটিং সমৃদ্ধ। আর এই রেটিংয়ের কারণে ফোনটি একই মূল্যমানের সেগমেন্টে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হতে যাচ্ছে। বাজার বিশেষজ্ঞদের মতে, আইপি৬৯ রেটিং থাকার সম্ভাবনা সত্যি হলে ধুলা ও পানি প্রতিরোধী সক্ষমতার দিক থেকে এই ডিভাইসটি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেবে। এটি একই ক্যাটাগরিতে প্রথম ডিভাইস হতে পারে, যাতে আইপি৬৯ রেটিং ছাড়াও থাকতে পারে আইপি৬৮ ও আইপি৬৬ সার্টিফিকেশন। এসব সার্টিফিকেশন ডিভাইসকে দেয় ধুলা, পানি ও উচ্চচাপের মতো চ্যালেঞ্জিং পরিস্থিতির বিরুদ্ধে অনন্য সুরক্ষা। ধুলোমাখা অফিস প্রাঙ্গন হোক কিংবা তুমুল বৃষ্টি আর সমুদ্র সৈকতে ঘোরাঘুরি, এই রেটিং ফোনটির যে কোনো প্রতিকূল পরিবেশে সক্ষম থাকা সুনিশ্চিত করে। এছাড়াও শোনা যাচ্ছে যে এই ডিভাইসটি পানির নিচে সম্পূর্ণ সচল থাকতে পারে, দ্রুতগতির পানির ঝাপটা মোকাবিলা করতে পারে এবং অতিরিক্ত তাপমাত্রার পানির সংস্পর্শও সহ্য করতে পারে। সনিক ওয়েভ ওয়াটার ইজেকশন টেকনোলজি নামের আরও একটি অত্যাধুনিক ফিচার থাকার সম্ভাবনা রয়েছে এই ডিভাইসটিতে। এই ফিচারটি যুক্ত থাকলে পানির সংস্পর্শে আসলেও সাউন্ড ফ্রিকোয়েন্সি প্রযুক্তি ব্যবহার করে ৫০ ভাগ পর্যন্ত পানি বের করে দেওয়ার মাধ্যমে ডিভাইসটি সম্পূর্ণ সচল থাকবে। আরও শোনা গেছে যে গ্যাজেটটিতে উন্নতমানের ইন্টিগ্রেটেড মেটাল ফ্রেম থাকায় মজবুত কাঠামো, ড্রপ এবং ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধাও থাকবে। উঁচু স্থান থেকে পড়ে যাওয়া কিংবা স্ক্র্যাচ পড়ে ক্ষতির হাত থেকে রক্ষা করতে আরও থাকতে পারে এয়ারব্যাগ ডিজাইন। নতুন ফোনের সম্ভাব্য উন্মোচন সম্পর্কে আরও তথ্যের জন্য, রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ -এ ভিজিট করতে পারেন।
Read More » -
আঞ্চলিক
সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে গানে গানে বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এঁর ১২৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে…
Read More » -
বিশেষ খবর
বিচারিক কার্যক্রম আরও সহজলভ্য করা হচ্ছে : প্রধান বিচারপতি
ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে…
Read More » -
বিশেষ খবর
কুড়িগ্রামে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম
কুড়িগ্রাম, ৮ ডিসেম্বর, ২০২৪(বাসস): উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। গত চারদিন সন্ধ্যা থেকে শুরু হয়…
Read More » -
আঞ্চলিক
খাগড়াছড়ির রামগড় মুক্ত দিবস আজ ৮ ডিসেম্বর
খাগড়াছড়ি, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে অকুতোয়ভয়…
Read More » -
শীর্ষ নিউজ
বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্সের সভাপতি রমিজউদ্দিন, সম্পাদক মাজম আলী
ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের (বিটিএলএ) সভাপতি পদে রমিজউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক…
Read More » -
বিশ্ব
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়েছেন: ওয়ার মনিটর
ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস): সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর রোববার বলেছে যে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের…
Read More » -
শিক্ষা
একাডেমিকের চেয়ে চাকরির পড়াশোনায় ব্যবহার বাড়ছে ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের
ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র কেন্দ্রীয় গ্রন্থাগারকে একাডেমিক পড়াশোনার চেয়ে চাকরিমুখী পড়াশোনায় বেশি ব্যবহার করছে।…
Read More » -
অর্থ ও বাণিজ্য
নড়াইলে শীতকালীন সবজির দাম কমছে
নড়াইল, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস): নড়াইল জেলায় শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে। ৩টি উপজেলায় সবজি…
Read More » -
বিশেষ খবর
পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত রিটের রায় ১৭ ডিসেম্বর
ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন প্রশ্নে রিটে…
Read More »