admin
-
বিশেষ খবর
পরিবেশক এর সঙ্গে সালিশি মামলায় ইউনিলিভার বাংলাদেশের পক্ষে আদালতের চূড়ান্ত রায়
সাবেক পরিবেশক মাসুদ অ্যান্ড ব্রাদার্স ও অগ্রণী ট্রেডিং কর্পোরেশন কর্তৃক জেলা ও দায়রা জজ আদালত, ঢাকায় দায়েরকৃত সালিশি বিবিধ মামলা নং ৪৩৬/২০২৫ ও ৪৩৭/২০২৫–এ অতিরিক্ত জেলা জজ আদালত নং ২, ইউনিলিভার বাংলাদেশ এর পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে । উক্ত মামলাগুলোতে পরিবেশকরা তাদের পরিবেশক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন এবং উক্ত বাতিল নোটিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা (ইনজাংশন) ও সংশ্লিষ্ট এলাকায় নতুন পরিবেশক নিয়োগে নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করেন। ২৯.০১.২০২৬ তারিখে, উক্ত মামলাসমূহে অতিরিক্ত জেলা জজ আদালত নং–২ পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ (মেরিট) না পাওয়ায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে দিয়ে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন। এই সালিশি বিবিধ মামলা দায়েরের পূর্বে পরিবেশকরা আইনগতভাবে ভুল ফোরামে দুইটি ঘোষণামূলক মামলা (Declaration Suit) ও দুইটি অর্থ মামলা (Money Suit) দায়ের করেন। আইনগত গ্রহণযোগ্যতার অভাবে (Maintainability) আদালত উক্ত ঘোষণামূলক মামলাগুলো খারিজ করে দেন। প্রাথমিক পর্যায়ে আদালতে প্রত্যাখ্যিত হওয়ার পর পরিবেশকরা ইউনিলিভারের বিরুদ্ধে এই সালিশি বিবিধ মামলাগুলো দায়ের করে নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। ২৮.০১.২০২৬ তারিখে অতিরিক্ত জেলা জজ আদালত মামলাগুলোর মেরিটের ওপর শুনানি গ্রহণ করেন। শুনানিকালে ইউনিলিভার বাংলাদেশ আদালতে তাদের অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করে এবং প্রমাণ করে যে পরিবেশক নিয়োগ বাতিল সম্পূর্ণ আইনানুগভাবে ও পরিবেশক চুক্তির শর্তানুযায়ী সম্পন্ন করা হয়েছে। একইসঙ্গে ইউনিলিভার আদালতকে অবহিত করে যে পরিবেশকরা বিভিন্ন আদালতে মামলা দায়েরের সময় একাধিক গুরুত্বপূর্ণ নথি গোপন করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৯.০১.২০২৬ তারিখে আদেশ প্রদানের দিন ধার্য করেন। আজ আদালত পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে দিয়ে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে রায় প্রদান করেন। এই রায়ের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে ইউনিলিভার বাংলাদেশ আইনসম্মতভাবে পরিবেশক নিয়োগ বাতিল করেছে এবং নতুনভাবে নিয়োগপ্রাপ্ত পরিবেশকের মাধ্যমে স্বাভাবিক ও নির্বিঘ্নভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আশিম ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন আদালতে উপস্থিত ছিলেন। অপরদিকে পরিবেশকদের পক্ষে অ্যাডভোকেট ওমর ফারুক (ফারুকী) ও ব্যারিস্টার আবির আব্বাস উপস্থিত ছিলেন।
Read More » -
বিশেষ খবর
নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ : ইউএনডিপি বাংলাদেশ
ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার আজ বলেছেন, নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন এখন…
Read More » -
বিশেষ খবর
বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী
ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া…
Read More » -
সাইবার অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান এবি পার্টির
ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জামায়াতে ইসলামীর আমীরের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনাকে চরম দুঃখজনক, নিন্দনীয় ও গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে তীব্র নিন্দা…
Read More » -
অর্থ ও বাণিজ্য
বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের সীমা ছাড়িয়ে তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি বিশ্ববাজারে উন্মোচন করেছে।…
Read More » -
খেলা
সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : “খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল”এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলায় ভলিবল টুর্নামেন্ট…
Read More » -
চট্টগ্রাম
কর্ণফুলীতে অপরাধ কমেছে, বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা…
Read More » -
শীর্ষ নিউজ
এএমএল/সিএফটি কমপ্লায়েন্স শক্তিশালী করতে প্রাইম ব্যাংকের ‘ব্যামেলকো কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত
ঢাকা, ফেব্রুয়ারি ০১, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি.-এর এএমএল অ্যান্ড সিএফটি কমপ্লায়েন্স শক্তিশালী করতে ‘ব্যামেলকো কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখে নিকুঞ্জ-২ এর প্রাইম টাওয়ারে অবস্থিত ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অফ অ্যাসপিরেশন’-এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈশ্বিক কমপ্লায়েন্স মানদণ্ডের প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে আয়োজিত এই সম্মেলনে সারাদেশের ১৫৯টি শাখার ব্যামেলকো এবং প্রধান কার্যালয়ের ১৬টি গুরুত্বপূর্ণ বিভাগের ডিভিশনাল এএমএল কমপ্লায়েন্স অফিসাররা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, পিএইচডি, এফসিএমএ। তিনি তার মূল বক্তব্যে জাতীয় অর্থনীতিকে আর্থিক অপরাধ থেকে রক্ষায় শাখা পর্যায়ের মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাদের (ব্যামেলকো) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের ডিএমডি এবং চিফ অ্যান্ড…
Read More » -
অর্থ ও বাণিজ্য
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি নরওয়ের
ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে নরওয়ে।…
Read More » -
অর্থ ও বাণিজ্য
জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দেশের রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.১ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জানুয়ারি…
Read More »