admin

  • শীর্ষ নিউজ

    ঝিনাইদহে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    ঝিনাইদহে বাংলাদেশ প্রতিদিনের ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে এ…

    Read More »
  • অর্থ ও বাণিজ্য

    চুনাপাথর আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার, কমতে পারে দাম

    চুনাপাথর আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে যারা…

    Read More »
  • বিশ্ব

    ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি নান্নু, সম্পাদক মুজিব

    ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুজিবুল হক। গত ১৩ মার্চ সাধারণ সম্পাদক ওবায়দুল…

    Read More »
  • খেলা

    ব্যাগ চুরি হওয়ায় রেগে আগুন স্টোকস!

    ক্রিকেটার হলেও বেন স্টোকসের অন্যতম প্রিয় খেলা রাগবি। তার বাবা রাগবি খেলোয়াড় হওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের কোচও ছিলেন। অবসর সময়ে স্টোকস…

    Read More »
  • রাজনীতি

    খালেদা জিয়ার গ্যাটকো মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ মে

    গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।…

    Read More »
  • খেলা

    টার্গেট ‘বাংলাওয়াশ’ : টাইগারদের সম্ভাব্য একাদশ

    ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ দল। এবার বাংলাদেশের সামনে আবারও ইতিহাস গড়ার হাতছানি।…

    Read More »
  • বিনোদন

    অস্কার মঞ্চে পুতিনবিরোধী মন্তব্য পরিচালকের

    যত সাবধানতাই অবলম্বন করা হোক, ‘প্রতিবাদ’ ঠিকই তা ভাষা খুঁজে নেয়। খুঁজে নেয় মাধ্যমও। যেমনটি ঘটল ৯৫তম অস্কারের মঞ্চেও। অ্যাকাডেমির…

    Read More »
  • রাজনীতি

    বিএনপির সংবাদ সম্মেলন আজ

    রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি…

    Read More »
  • প্রযুক্তি

    রাজধানীতে ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

      আজ মঙ্গলবার ঢাকার বারিধারায় একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম’এর যৌথ অর্থায়নে, ডিনেট Lesson Learnt Seminar on Fostering Responsible…

    Read More »
  • শীর্ষ নিউজ

    সিটি কর্পোরেশন ও পৌরসভার জন্য এসডিজি লোকালাইজেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

    [ঢাকা, ১৪ মার্চ, ২০২৩] ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট (এনআইএলজি) গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর জন্য এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) স্থানীয়করণের কর্মপদ্ধতি ও টুল বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। এনআইএলজি, বুয়েট এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ কর্তৃক যৌথভাবে তৈরি করা এই টুলটি সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা পর্যায়ে এসডিজি অর্জন এর লক্ষ্যে কার্যক্রম অন্তর্ভুক্ত করতে সাহায্য করবে। জার্মান সরকারের অর্থায়নে ‘ইমপ্রুভড কোঅর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স (আইসিআইসিএফ)’ প্রকল্পের সহায়তায় হিসেবে কর্মশালাটি আয়োজিত হয়। আইসিআইসিএফ প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জিআইজেড বাংলাদেশ। এনআইএলজি, বুয়েট এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের সদস্যরা স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে অংশগ্রহণকারী ত্রিশ জনের জন্য এই টুল এবং ট্রেনিং ম্যানুয়্যাল উপস্থাপন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি কো-অর্ডিনেটর সেল এবং ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), স্থানীয় সরকারের জন্য প্রণীত এই এসডিজি স্থানীয়করণ টুলের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর মোঃ আখতার হোসেন। এনআইএলজি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, যুগ্মসচিব (এসডিজি বিষয়ক) প্রধানমন্ত্রীর কার্যালয়; মোঃ শাহরিয়াজ,  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), ঢাকা বিভাগ এবং জিআইজেড বাংলাদেশের আইসিআইসিএফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ড. ফেরদৌস আরা হোসাইন। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এনআইএলজি’র সহযোগিতায় আইসিআইসিএফ প্রকল্পটি স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিবেচনায় রেখে এসডিজি স্থানীয়করণের জন্য একটি পদ্ধতি ও টুল প্রণয়নে সহায়তা করছে। প্রকল্পটির মাধ্যমে কয়েকটি সিটি কর্পোরেশন ও পৌরসভায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সংগ্রহ এবং উন্নয়ন প্রকল্প পরিকল্পনায় নারী ও ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত করতে সাহায্য করছে। এসডিজি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের অংশীজনদের সম্পৃক্ত করতে, এসডিজি-অন্তর্ভুক্ত জলবায়ু প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সবার অন্তর্ভুক্তির জন্য একটি টুল ও পদ্ধতি প্রয়োগের প্রয়োজনীয়তা পুরনের জন্য এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের কাছ থেকে ট্রেনিং হ্যান্ডবুক সম্পর্কে পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় প্রেক্ষাপট অনুসারে প্রকল্প পরিকল্পনার মাধ্যমে কীভাবে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে সে সম্পর্কে জানতে পারে্ন। একইসাথে তৈরিকৃত ট্রেনিং হ্যান্ডবুকের বিভিন্ন মডিউল নিয়ে আলোচনা হয় এবং এক্সেল ভিত্তিক মনিটরিং টুলের ব্যবহার পদ্ধতিও দেখানো হয়। এই টুলটি এসডিজি লক্ষ্যমাত্রার ক্ষেত্রে স্থানীয় সরকারের অর্জন মূল্যায়ন করার জন্য তৈরি করা হয়েছে। কর্মশালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর, মোঃ আখতার হোসেন বলেন, “এসডিজি লক্ষ্যমাত্রা কেবলমাত্র এই দেশের যুবকদের সক্রিয় অংশগ্রহণ এবং একটি ভলান্টারি পুল তৈরির মাধ্যমে অর্জন করা যেতে পারে, যেখানে এ বিষয়ে অভিজ্ঞরা যুবসমাজকে আরো দায়িত্বশীলভাবে এসডিজি বাস্তবায়নে জড়িত হওয়ার জন্য পথ দেখাতে করতে পারেন”। প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্মসচিব (এসডিজি বিষয়ক) মোঃ মনিরুল ইসলাম বলেন, এসডিজি বাস্তবায়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য মুল্যায়ন গুরুত্বপূর্ণ”। তিনি বাংলাদেশের স্থানীয় সরকার পর্যায়ের জন্য প্রণীত 39+1 লক্ষ্যমাত্রাকে গুরুত্বের সাথে বাস্তবায়নের জন্য আহ্বান জানান। এনআইএলজি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, এসডিজি অর্জনের জন্য প্রমাণ ভিত্তিক পদক্ষেপগুলো নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় স্তরের তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

    Read More »
Back to top button