অর্থ ও বাণিজ্য
-
মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ব্যবসার নতুন সম্ভাবনা তৈরি করছে ‘ওয়ার্ল্ড ট্রেড এক্সপো – সৌদি আরব’
সৌদিআরব : সৌদি আরবের জেদ্দায় আইকন ইন্টারন্যাশনাল ফর এক্সিবিশনস এন্ড কনফারেন্সেস কর্তৃক আয়োজিত আসন্ন ‘ওয়ার্ল্ড ট্রেড এক্সপো – সৌদি আরব’…
Read More » -
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ
নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, অর্থায়ন কমে যাওয়ায় ২০২৬ সালে তীব্র ক্ষুধার…
Read More » -
লালদিয়া কনটেইনার টার্মিনাল উন্নয়নে ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এপি মোলার মেয়ার্স্ক
নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক রচিত হয়েছে। ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস—এপি মোলার-মেয়ার্স্ক গ্রুপের সম্পূর্ণ মালিকানাধীন…
Read More » -
নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে ‘জিপি শিল্ড’ চালু করলো গ্রামীণফোন
গ্রাহকদের ম্যালওয়্যার, র্যানসমওয়্যার এবং ফিশিং আক্রমণসহ ক্রমবর্ধমান অনলাইন হুমকি থেকে সুরক্ষা দিতে ‘জিপি শিল্ড’ চালু করলো দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা…
Read More » -
বিইউপি-তে প্রাইম ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা, নভেম্বর ১৫, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (বিইউপি)-এর সহযোগিতায় “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইমঅ্যাকাডেমিয়া-এর আওতায় আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনারেল ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিসট্রেশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল এস এম জোবায়ের আলম-পিএসসি। আরও উপস্থিত ছিলেন একই বিভাগের লেকচারার ইশরাত জাহান দিনা। এসময় তারা শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা ও নেতৃত্ব দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন- এম. নাজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, যিনি তার মূল প্রবন্ধে ব্যাংকে তরুণদের ক্যারিয়ার উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক নানা উদ্ভাবনী উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদিন। এ সময় তিনি ব্যাংকের তরুণ্য নির্ভর কর্মকাণ্ড ও প্রাইমঅ্যাকাডেমিয়া-এর অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। সেমিনারে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সমন্বিত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। উভয় প্রতিষ্ঠানই তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা ও ক্যারিয়ারমুখী উদ্যোগে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। প্রাইমঅ্যাকাডেমিয়া-এর উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত আর্থিক সেবার আওতায় আনছে, যার মধ্যে রয়েছে- ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ডিজিটাল ফি সংগ্রহ ব্যবস্থা, পেরোল সেবা, স্কুল ব্যাংকিং এবং শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত অ্যাকাউন্ট- সবকিছু এক ছাতার নিচে। উদ্যোগটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, যা তরুণ প্রজন্মকে আর্থিক অন্তর্ভুক্তি ও জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে।
Read More » -
নিলামে অবিক্রিত সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি যাচ্ছে জনপ্রশাসনে
নভেম্বর ২০২৫ (বাসস) : চট্টগ্রাম কাসটমস হাউসে আটকে থাকা নিলামে অবিক্রিত সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশ…
Read More » -
দেশের বাজারে ওমোদা ৯ পিএইচইভি গাড়ি উন্মোচন
[ঢাকা, নভেম্বর ১১, ২০২৫] বৈশ্বিক গাড়ি ব্র্যান্ড ওমোদা এবং জাইকোর বাংলাদেশের একমাত্র পরিবেশক, এশিয়ান ডিস্ট্রিবিউশনস লিমিটেড, সম্প্রতি দেশের বাজারে ওমোদা ৯…
Read More » -
প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা গ্রহণ করবে এসএমসি এন্টারপ্রাইজ
ঢাকা, ১১ নভেম্বর ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা গ্রহণ করবে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। সম্প্রতি রাজধানীর প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায়- এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড প্রাইম ব্যাংকের সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা গ্রহণ করবে। প্রতিষ্ঠানটি ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ (PrimePay) ব্যবহার করে সকল প্রকার অভ্যন্তরীণ পেমেন্ট বা ডিসবার্সমেন্ট সম্পাদন করতে পারবে এবং প্রাইম ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশ থেকে…
Read More » -
কোনো অজুহাতে লবণ আমদানি করতে দেয়া হবে না: শিল্পসচিব
নভেম্বর, ২০২৫(বাসস): শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেছেন, মিল মালিক ও প্রান্তিক চাষিদের অধিকার সুরক্ষা করে লবণ উৎপাদনে…
Read More » -
অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য: অর্থ উপদেষ্টা
নভেম্বর, ২০২৫ (বাসস): অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান লক্ষ্য হলো অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা…
Read More »