অর্থ ও বাণিজ্য
-
টেকসই অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ প্রবৃদ্ধির হটস্পট হিসেবে আবির্ভূত হচ্ছে : শিল্পমন্ত্রী
ঢাকা, ১৪ মে, ২০২৪ (বাসস) : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ভৌগোলিক ও কৌশলগতভাবে বাংলাদেশ টেকসই অনুশীলনের…
Read More » -
সিঙ্গাপুরে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের বিনিয়োগ রোডশো
ঢাকা, ১৪ মে, ২০২৪: বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড সিঙ্গাপুরে বিনিয়োগ রোডশো করেছে। গত ১১ মে, ২০২৪ তারিখে সিঙ্গাপুরের কিচেনার এ হোটেল নভোটেলে এই রোডশো অনুষ্ঠিত হয়। এই রোডশো-এর উপজীব্য ছিল- সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের জন্য দেশের পুঁজিবাজারে বিনিয়োগের পথ সুগম করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি তরান্বিত করা। প্রাইমইনভেস্ট প্রবাসী আয়োজিত এই বিনিয়োগ রোডশোতে উপস্থিত ছিলেন- সিঙ্গাপুরে বাংলাদেশ সরকারের মাননীয় হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম-এনডিসি; বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী; সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি, সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের সভাপতি, সিঙ্গাপুরে বাংলাদেশী মেরিন কমিউনিটির সভাপতি, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব, প্রাইম এক্সচেঞ্জ কোং প্রাঃ লিঃ সিঙ্গাপুরের নির্বাহী পরিচালক ও সিইও মোহাম্মদ সামিউল্লাহ প্রমুখ। ‘প্রাইমইনভেস্ট প্রবাসী’ হলো এমন একটি বিনিয়োগ ব্যবস্থা যেখানে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের দক্ষ ও অভিজ্ঞ বিনিয়োগ ব্যবস্থাপনা কমিটি শেয়ারবাজারে প্রবাসীদের অর্থের সুচিন্তিত ও উপযুক্ত বিনিয়োগের মাধ্যমে তাদের জন্য এনে দিবে আকর্ষণীয় মুনাফা। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ এম ওমর তৈয়ব গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন তুলে ধরে বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান অনস্বীকার্য। প্রবাসীদের জন্য রয়েছে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ। যার মাধ্যমে তাদের এবং দেশের সামগ্ৰিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। প্রবাসীদের কষ্টার্জিত অর্থের সুপরিকল্পিত বিনিয়োগ নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট নিয়ে এসেছে প্রাইমইনভেস্ট প্রবাসী যাতে তারা প্রবাসে বসেই অনলাইনের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন।’ সিঙ্গাপুরে বাংলাদেশের মাননীয় হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম এনডিসি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো ইনভেস্টমেন্ট ব্যাংক প্রবাসীদের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ নিয়ে এসেছে। অনেক সময় বিনিয়োগ করে প্রবাসীরা অনেক ধরণের ভোগান্তির স্বীকার হন। আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচিত প্রবাসীদের মনে আস্থা জাগ্রত করা যাতে তারা বিনিয়োগ করতে আগ্রহী হয়। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সরাসরি সাধারণ বিনিয়োগকারীদের কাছে পৌঁছাতে হবে এবং সকল পেশা ও শ্রেণীর প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করতে হবে।’ বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, প্রবাসীদের জন্য বিশেষায়িত ইনভেস্টমেন্ট স্কিম- প্রাইমইনভেস্ট প্রবাসী চালু করার জন্য পিবিআইএলকে স্বাগত জানান। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান স্বীকার করে প্রবাসীদেরকে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর বিষয়ে গুরত্বারোপ করার পাশাপাশি দেশের পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান।
Read More » -
মৌসুমী ফলে ভরপুর কুমিল্লার বাজার
কুমিল্লা (দক্ষিণ), ১৫ মে, ২০২৪ (বাসস) : পালাবদল এসেছে প্রকৃতিতে। বছর ঘুরে আবারও এসেছে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসকে মধুমাসও…
Read More » -
ভারত থেকে হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
দিনাজপুর, ১৫ মে, ২০২৪ (বাসস): হিলি স্থল বন্দর দিয়ে সাড়ে ৫ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।…
Read More » -
হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
ঢাকা, ১৪ মে, ২০২৪ (বাসস) : হজ ফ্লাইট ডাটা যথাসময়ে এন্ট্রি করার জন্য হজ এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক…
Read More » -
দিনাজপুরে ইরি-বোরো কাটা মাড়াই শুরু
দিনাজপুর, ১৩ মে, ২০২৪ (বাসস): জেলায় ১৩টি উপজেলার কৃষকরা ইরি-বোরো পাকা ধান কাটা শুরু করেছে। দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের…
Read More » -
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ওয়ানপ্লাস
‘নেভার সেটেল’ শ্লোগানে দেশের প্রযুক্তিপ্রেমিদের উজ্জীবিত করতে প্রস্তুত শীর্ষ ব্র্যান্ডটি প্রযুক্তিপ্রেমিদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিজেদের যাত্রা শুরু…
Read More » -
স্মার্টফোনের বাজারে এলো রিয়েলমি সি৬৫: রয়েছে ৪ বছরের স্মুদ পারফরম্যান্স
ঢাকা, ০৮ মে, ২০২৪: তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোনের বাজারে হাজির হয়েছে ১ নম্বর কোয়ালিটি সম্পন্ন রিয়েলমি সি৬৫ নিয়ে। এই ফোনটির রয়েছে…
Read More » -
মানুষের কাছে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে টিসিবি কাজ করছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
ঢাকা, ৭ মে, ২০২৪ (বাসস): বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, স্বল্প আয়ের জনসাধারণের সুবিধার্থে ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয়…
Read More » -
নির্ভরযোগ্য মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে গুগল প্লে সিকিউরিটি ব্যাজ পেলো ইমো
[ঢাকা, ৬ মে ২০২৪] সিকিউরিটি ব্যাজ পাওয়ার মাধ্যমে গুগল প্লে’তে নির্ভরযোগ্য অ্যাপ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে তাৎক্ষণিক যোগাযোগের জনপ্রিয় অ্যাপ…
Read More »