অর্থ ও বাণিজ্য

  • বিশ্বজুড়ে শীর্ষ মোবাইল অপারেটরদের স্বীকৃতি দিলো ওপেনসিগন্যাল

    গ্রাহক অভিজ্ঞতা বিবেচনায় বাংলাদেশ থেকে গ্লোবাল রাইজিং স্টারস তালিকায় শীর্ষে গ্রামীণফোন [ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৩] বৈশ্বিকভাবেই মোবাইল নেটওয়ার্কের মান নিয়ে কাজ করে ওপেনসিগন্যাল। ওপেনসিগন্যাল গ্রাহকদের নেটওয়ার্ক অভিজ্ঞতা নিয়ে স্বতন্ত্রভাবে তথ্য–নির্ভর বিশ্লেষনের জন্য সুপরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সম্প্রতি, প্রতিষ্ঠানটি এর ‘গ্লোবাল নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স রিপোর্ট’ (জিএমএনই) প্রকাশ করেছে, যেখানে ‘ভয়েস অ্যাপ এক্সপেরিয়েন্স’ শ্রেণিতে বাংলাদেশ থেকে শীর্ষস্থান অর্জন করেছে গ্রামীণফোন।             প্রতিষ্ঠানটি গ্লোবাল রাইজিং স্টারস হিসেবে স্বীকৃতি লাভ করেছে। গ্রাহকদের ভয়েস অভিজ্ঞতার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি বছরপ্রতি উন্নতি করেছে – এক্ষেত্রে সর্বোচ্চ মানোন্নয়ন হয়েছে ১২.৭ শতাংশ। অন্যদিকে, ডাউনলোড গতিতে এগিয়ে রয়েছে বাংলালিংক। ৭৮.৫ শতাংশ স্কোর নিয়ে ডাউনলোড স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণিতে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে রয়েছে বাংলালিংক। এক্ষেত্রে, দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন (৭২.১ শতাংশ)। আপলোড স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণিতে বাংলাদেশের অপারেটরদের অবস্থান হচ্ছে, যথাক্রমে: গ্রামীণফোন (৭২.৩ শতাংশ), রবি (৬০.৩ শতাংশ) এবং বাংলালিংক (৫৯.৫ শতাংশ)। ফোরজি/ফাইভজি শ্রেণিতে মোস্ট পারসেন্টেজ ইমপ্রুভমেন্ট টাইমে বাংলালিংক (৭.৫ শতাংশ) এগিয়ে রয়েছে। রূপান্তরমূলক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মোবাইল খাত। এখন পর্যন্ত টেলিটকের পরে একমাত্র অপারেটর হিসেবে ফাইভজি সেবার ট্রায়াল পরিচালনা করেছে গ্রামীণফোন। ৭ কোটি ৯১ লাখ গ্রাহক নিয়ে দেশজুড়ে প্রতিষ্ঠানটি ১৯ হাজারের বেশি ফোরজি টাওয়ার দিয়ে সেবা প্রদান করছে। দেশের ৯৯ শতাংশ স্থান গ্রামীণফোনের ফোরজি কাভারেজের আওতাধীন। আর রবির গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪৪ লাখ, প্রতিষ্ঠানটির ফোরজি সাইট রয়েছে ১৬ হাজারের বেশি এবং দেশের জনসংখ্যার ৯৮.৩ শতাংশ রবির কাভারেজের আওতাধীন।  অন্যদিকে, বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৯০ লাখ। গ্লোবাল অ্যাওয়ার্ডস রিপোর্টের অংশ হিসেবে, ওপেনসিগন্যাল বিশ্বজুড়ে অপারেটরদের সেবার মান তুলনা করে। যাদের গ্রাহকরা সেবার সর্বোচ্চ অভিজ্ঞতা লাভ করেছেন তাদের স্বীকৃতি দেয়া হয়। পাশাপাশি, গ্লোবাল রাইজিং স্টারসের অধীনে গ্রাহকদের মোবাইল নেটওয়ার্কে অভিজ্ঞতা প্রাপ্তির ভিত্তিতে অপারেটরদের স্বীকৃতি প্রদান করা হয়। বিশ্বজুড়ে অপারেটর, নিয়ন্ত্রক সংস্থা ও গ্রাহকদের কাছে মোবাইল নেটওয়ার্কের অভিজ্ঞতার চিত্র তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক নিরীক্ষা পরিচালনা করবে ওপেনসিগন্যাল।

    Read More »
  • এবার ফুলচাষীদের টার্গেট ২১ ফেব্রুয়ারি

    মালিক উজ জামান, যশোর : বিশ্ব ভালবাসা দিবস, বসন্ত বরণে দারুন শুরুর পর ফুলের রাজধানী যশোরের গদখালীতে রমরমা অবস্থা বিরাজ…

    Read More »
  • এখন দেশের ক্রেতারা অগ্রিম বুকিং দিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা

    অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ফিচার, সাথে স্যামসাং গ্যালাক্সির অভাবনীয় সম্ভাবনা – সব এক ডিভাইসে [ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩] অত্যাধুনিক সব…

    Read More »
  • তুরস্ক দূতাবাসে ৩ কোটি টাকার পণ্যসামগ্রী পাঠাচ্ছেন চট্টগ্রামের ফারাজ করিম চৌধুরী

    চট্টগ্রাম প্রতিনিধিঃ তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন তরুণ রাজনীতিবিদ…

    Read More »
  • ভূমিহীন কৃষক বিপাকে: ১ বিঘা ধান চাষে খরচ ২০ হাজার

    মালিক উজ জামান: ‘লাভ ক্ষতির হিসাব করে ধান চাষ করতে গেলে মাথায় হাত মামা’। একথা বলছেন গ্রামে গ্রামে ভূমিহীন বোরো…

    Read More »
  • টেক্সটাইল খাতের জন্য উদ্ভাবনী বিভিন্ন সমাধান নিয়ে এসেছে এপিআর

    এশিয়ার প্রথম ইন্টিগ্রেটেড ভিসকোস রেয়ন প্রোডিউসার (উৎপাদনরী) এপিআর ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনীর ১৭তম সংস্করণে এর অত্যাধুনিক প্রযুক্তি…

    Read More »
  • তুলশীমালা চালে ভেজাল ঠেকাতে উদ্যোগী প্রশাসন

    জুড়ি নেই শেরপুর তুলশীমালা চালের। রঙরূপ, সুগন্ধে বর্ণে কুলীন অনন্য তুলশীমালা শেরপুরের অমূল্য রত্ন। এই চাল দেখতে ছোট মিহি, রয়েছে…

    Read More »
  • কেউ চায় না ই-কমার্স আইন 

    কেবল ই-কমার্স ব্যবসায়ীরাই নয়, শিক্ষক, সাংবাদিক, আইনজীবি, প্রযুক্তি পেশাজিবী, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তা কেউই চান না ই-কমার্স এর জন্য নতুন…

    Read More »
  • ক্যাপাসিটি চার্জে আদানি নেবে ১ লাখ ২৬ হাজার কোটি টাকা

    ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কোম্পানি যেখানে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, সেখানে এর সঙ্গে বাড়তি…

    Read More »
  • বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

    চট্টগ্রামে শুরু হচ্ছে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বৃহস্পতিবার বিকেলে এ মেলার উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।…

    Read More »
Back to top button