অর্থ ও বাণিজ্য
-
দেশে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডে মোবাইল ডাটা প্ল্যান সুবিধা নিয়ে এলো গ্রামীণফোন
[ঢাকা, ডিসেম্বর ১৯, ২০২২] দেশের সর্বপ্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসাবে গ্রাহকদের জন্য মোবাইল ডাটা প্ল্যান (এমডিপি) সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন সরাসরি তাদের ফোন থেকেই ইন্টারনেট ডাটা ব্যবহারের পরিমাণ ও খরচ পরিচালনা করতে পারবেন। নিজের ইন্টারনেট প্ল্যান নিজেই নিয়ন্ত্রণের এই ফিচার চালুর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য আরো সহজ ও সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা নিশ্চিত করেছে। এমডিপি ফিচারটির মাধ্যমে মোবাইল অপারেটররা ইন্টারনেট ব্যবহারকারীদের ডাটা প্ল্যান শেষ হওয়ার আগেই সতর্ক করতে পারবে, সেই সাথে বিশেষ ইন্টারফেসের সাহায্যে প্রত্যেক গ্রাহকের জন্য ইন্টারনেট ব্যবহারের নিজস্ব ধরণ অনুযায়ী পার্সোনালাইজড অফার, অ্যালার্ট সিস্টেম, ম্যানেজমেন্ট টুল-সহ নানা সুবিধাও দিয়ে থাকে। ডাটা প্যাক কেনা, ব্যালেন্স চেক করা এবং থ্রেসহোল্ড নোটিফিকেশন পাওয়ার ক্ষেত্রে এমডিপি ফিচারটি ব্যবহারকারীদের উপকারে আসবে। এর ফলে প্রতিটি তথ্যের জন্য আলদা কোড মনে রাখা বা অতিরিক্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ঝামেলাও আর থাকছে না। গ্রামীণফোনের সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহক এই ফিচারটি উপভোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসের ‘সেটিংস’অপশনে এমডিপি ফিচারটি সহজেই খুঁজে পাওয়া যাবে। এক্ষেত্রে ডিভাইসে ন্যুনতম অ্যান্ড্রয়েড ৪.৪ ভার্সন থাকা প্রয়োজন। আগামী কয়েক মাসের মধ্যে ক্রমান্বয়ে দেশের সকল গ্রাহকের জন্য ফিচারটি চালু করবে গ্রামীণফোন। এ প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “নেটওয়ার্ক এবং গ্রাহক সন্তুষ্টিই গ্রামীণফোনের মূল চালিকা শক্তি। আমাদের বিশ্বাস, এমডিপি ফিচারটি গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে, কারণ এর মাধ্যমে তারা নিজেদের পছন্দমত ডাটা প্ল্যান তৈরির পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন। গুগল’এর সাথে একজোটে এই সহজ ও গ্রাহক-কেন্দ্রিক সমাধানটি চালু করতে পেরে আমরা আনন্দিত”। চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে জাতি হিসেবে এগিয়ে যাওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তির পরিসর আরো বৃদ্ধি করে তোলা বর্তমানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গ্রামীণফোনের ব্যয়সাশ্রয়ী ইন্টারনেট সুবিধার প্রসার দেশের কোটি মানুষকে ডিজিটাল প্রযুক্তির অপরিসীম সম্ভাবনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এমডিপি ফিচারের আওতায় ভবিষ্যতেও আকর্ষণীয় মূল্যে বিভিন্ন ডাটা প্যাক সুবিধা নিয়ে আসতে সচেষ্ট থাকবে গ্রামীণফোন
Read More » -
আগামী অর্থবছরের বাজেট হতে পারে ৭ লাখ ৫০ হাজার কোটি টাকা
জাতীয় সংসদ নির্বাচনের দিকে লক্ষ্য রেখে, সরকার আগামী অর্থবছরের জন্য একটি বড় আকারের বাজেট ঘোষণা করতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩-২৪…
Read More » -
সূচকের উঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)…
Read More » -
রিজার্ভ থেকে ডলার চান ব্যবসায়ীরা
রিজার্ভ থেকে ডলার ছাড় করে হলেও রমজানে খাদ্যপণ্যের আমদানি স্বাভাবিক রাখার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সেই সঙ্গে…
Read More » -
ব্যাংকের টাকা মেরে বাপ-মা বিদেশে পলাতক, ছেলে ধরা পুলিশের জালে
২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৫শ কোটি টাকা মেরে দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রামভিত্তিক রুবাইয়া ভেজিটেবল অয়েল…
Read More » -
এবার বড় পরিসরে বসছে বাণিজ্য মেলা
২০২৩ সালে আরো বড় পরিসরে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু চায়না-বাংলাদেশ এক্সিবিশন সেন্টারের বিশাল জায়গাজুড়ে বসবে বাণিজ্য মেলার ২৭তম আসর। রপ্তানি উন্নয়ন…
Read More » -
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই…
Read More » -
বিচার প্রক্রিয়া শুরু, ১৩ জানুয়ারি আদালতে তোলা হবে পিকে হালদারসহ বাকি অভিযুক্তদের
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) মোট ছয় অভিযুক্তকে অতিরিক্ত ৩৬ দিনের…
Read More » -
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের আহ্বান
মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্টের (টিকফা) ৬ষ্ঠ সভা ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস বুধবার (৭…
Read More » -
সত্যিই কি রেমিট্যান্স আয়ে গোটা বিশ্বকে পিছনে ফেলতে যাচ্ছে ভারত?
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। এশিয়ার দেশটির বর্তমান জনসংখ্যা ১৪১ কোটিরও বেশি। অর্থনীতি বিবেচনায় ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ। সম্প্রতি…
Read More »