চট্টগ্রাম
-
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বন্দরের নিজস্ব ব্যবস্থাপনা পরিচালনা এবং দুর্নীতিমুক্ত করতে হবে – এস এম লুৎফর রহমান।
চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের উদ্যেগে হাইড্রোগ্রাফি ও নৌ-বিভাগের কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা গত ২৫-০৫-২০২৫ তারিখ সন্ধ্যায় বন্দর ইসলামি শ্রমিক সংঘের কার্যালয় চত্বরে সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মুহামদ শাহ আলম ভূইয়ার সঞ্চালনায় গতকাল বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। প্রধান অতিথি বন্দরের অর্থায়ানে নির্মিত NCT বেসরকারী মালিকানায় ছেড়ে না দিয়ে বর্তমানে টার্মিনাল পরিচালনায় যেটুকু ঘাটতি আছে তা আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনশক্তির মাধ্যমে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার জন্য জোর দাবি জানান। অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদের আমলে নিয়োগপ্রাপ্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সাইফ পাওয়ার টেকের হাত থেকে বন্দরকে মুক্ত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বন্দরের শূন্য পদের অবিলম্বে নিয়োগ সহ পোর্ট ডিউটি ভাতা,ঝুঁকি ভাতা,পোষাক ভাতা, পদোন্নতি, সরকারের ঘোষিত গৃহ নির্মাণ ঋণ সহ লভ্যাংশ প্রদান করতে হবে। তিনি দ্রুত বন্দরের প্রতিনিধি নির্বাচন তথা সিবিএ নির্বাচন দিয়ে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিতের আহবান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেহাব উল্লাহ, সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ উল্লাহ আদিল। বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন। সভায় উপস্থিত ছিলেন বন্দর থানার সভাপতি মোজাহিদুল ইসলাম আদনান, শ্রমিক নেতা আবুল বশর, ডক শ্রমিক নেতা ওমর ফারুক, শ্রমিক সংঘের নেতা রবিউল হাসান, রেজাউল করিম, শহিদুল ইসলাম, মনির উদ্দিন বাপ্পি, গিয়াস উদ্দিন, আমান উল্লাহ, আনোয়ার হোসেন শ্রমিক নেতৃবৃন্দ।
Read More » -
ডোবায় পড়ে রাঙ্গুনিয়ায় দুই শিশুর মৃত্যু
মে, ২০২৫ (বাসস) : খেলতে গিয়ে ডোবায় পড়ে রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার রাঙ্গুনিয়া…
Read More » -
চমেকে ম্যালেরিয়া ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ‘নিউ কনফারেন্স হলে’ শনিবার (১৭ মে) ম্যালেরিয়া ব্যবস্থাপনার ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত…
Read More » -
বন্ধন লিও ক্লাবের নতুন কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর আওতাধীন লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের ২০২৫-২৬ সেবা বর্ষের জন্য নতুন কমিটি গঠন করা…
Read More » -
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
চট্টগ্রাম, ১৭ মে ২০২৫ (বাসস) : বিদেশে পালানোর সময় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের…
Read More » -
জলাবদ্ধতা নিরসনে নাগরিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির
২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) চলমান খাল খনন ও পরিচ্ছন্নতা অভিযানের অগ্রগতি পরিদর্শনকালে সড়ক পরিবহণ, বিদ্যুৎ-জ্বালানি ও…
Read More » -
প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন
১৪ মে, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মত আজ সকালে নিজ জেলা…
Read More » -
চট্টগ্রাম বন্দরে রপ্তানীমুখী কন্টেইনার স্ক্যানারের কার্যক্রম পুনরায় চালু
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অর্থায়নে স্থাপিত রপ্তানীমুখী কন্টেইনার স্ক্যানারের অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করেছে। আইএসপিএস কোড বাস্তবায়নের অংশ হিসেবে…
Read More » -
চট্টগ্রাম রেলওয়ের নতুন পুলিশ সুপার শাকিলা সোলতানা
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম রেলওয়ে জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিলা সোলতানা। ৪ মে রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত…
Read More » -
প্রাইভেট কারে গুলি, দুজন খুন: বিদেশি পিস্তলসহ ধরা পড়লো ‘মূলহোতা’
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম নগরীতে প্রাইভেট কার ধাওয়া করে গুলি চালিয়ে দুজনকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শীর্ষ…
Read More »