প্রযুক্তি

  • রাজধানীতে ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

      আজ মঙ্গলবার ঢাকার বারিধারায় একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম’এর যৌথ অর্থায়নে, ডিনেট Lesson Learnt Seminar on Fostering Responsible…

    Read More »
  • বাংলালিংক ও বাবুল্যান্ড লিমিটেড-এর চুক্তি স্বাক্ষর

    ঢাকা, মার্চ ০৯, ২০২৩: বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক বাবুল্যান্ড লিমিটেড-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে অরেঞ্জ…

    Read More »
  • বাংলাদেশে নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নে সহযোগিতা চালিয়ে যাচ্ছে মেটা ও তাদের পার্টনারেরা

    ঢাকা, ১০ মার্চ ২০২৩: বাংলাদেশের নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা করতে পার্টনারদের সাথে কাজ করে যাচ্ছে…

    Read More »
  • অনলাইন নিরাপত্তা নিশ্চিতে নারী দিবসে ইমো’র নতুন ফিচার

    [ঢাকা, ০৭ মার্চ, ২০২৩] জনপ্রিয় ইনস্ট্যান্ট অডিও-ভিডিও কল ও মেসেজিং অ্যাপ ইমো সম্প্রতি ‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ শীর্ষক একটি ক্যাম্পেইন নিয়ে এসেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এ ক্যাম্পেইনের মাধ্যমে চালু করা হয়েছে প্রাইভেসি সংক্রান্ত বেশ কিছু নতুন ফিচার। ক্যাম্পেইনের অংশ হিসেবে তানজিন তিশা’র মতো আরও অনেক সেলিব্রেটি কীভাবে এই ফিচারগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরক্ষিত থাকা যাবে এবং একটি নিরাপদ অনলাইন স্পেস তৈরি করা যাবে সে ব্যাপারে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, বাংলাদেশে হ্যাকিং, ব্ল্যাকমেইলিং ও সাইবারবুলিংয়ের মতো অপরাধগুলো অনলাইনে নিয়মিত সংগঠিত হচ্ছে। আরও নির্দিষ্ট করে বলা যায়, নারীদের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন হয়রানি বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, নিরাপদ অনলাইন স্পেসের অভাবে দেশের শতকরা ৬৪ ভাগ নারী অনলাইনে কোনো না কোনোভাবে হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছেন। প্রাইভেসির ক্ষেত্রেও অনলাইন যোগাযোগ মাধ্যমে নানান রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা; তবে, এখন পর্যন্ত এসব সমস্যার কার্যকর সমাধান করা যায়নি। যোগাযোগের বিভিন্ন স্তরে সম্ভাব্য সমস্যাগুলোর সমাধানে এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইমো নিয়ে এসেছে ‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মাধ্যমে ‘টাইম মেশিন’, ‘ব্লক স্ক্রিনশট ফর কলস’ ও ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ এই তিনটি উন্নত নিরাপত্তা সংশ্লিষ্ট ফিচার নিয়ে এসেছে ইমো। উদ্ভাবনী এই ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কানেকশনের সাথে যেকোনো স্তরে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে নিরাপত্তা বা প্রাইভেসি সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। টাইম মেশিন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো সময় তাদের নির্দিষ্ট চ্যাট হিস্ট্রি ডিলিট করতে পারবেন। ব্লক স্ক্রিনশট ফর কলস ফিচার সক্রিয় করলে অপরপাশে কল রিসিভ করা ব্যক্তি স্ক্রিনশট নিতে পারবে না। ইমো ব্যবহারকারীরা এসব ফিচার ব্যবহার করে কারও সাথে যোগাযোগ স্থাপনের সময় অস্বস্তিকর ও বিপদজনক পরিস্থিতি এড়িয়ে যেতে পারবেন। পাশাপাশি, ফ্রেন্ড রিকোয়েস্ট ফিচারটি আপনাকে যোগাযোগ স্থাপন না হওয়া পর্যন্ত অপরিচিত বা অনাকাঙ্ক্ষিত মানুষ থেকে দূরে রাখবে। এই ফিচারগুলো নিরাপদ ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিতে ইমো’র আরঅ্যান্ডডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ও প্রোডাক্ট টিমের বেশ কয়েক মাসের প্রচেষ্টার ফলাফল। বৈশ্বিকভাবে নেতৃস্থানীয় ইনস্ট্যান্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবে ইমো সবসময় ব্যবহারকারীর প্রাইভেসি ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য উন্নত ফিচার ও পরিষেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। এর ধারাবাহিকতায় নারীদের জন্য ‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ ক্যাম্পেইনের মধ্য দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রাইভেসি-সংক্রান্ত উদ্ভাবনী ফিচার নিয়ে এলো ইমো। এই ফিচারগুলোর সাহায্যে সাইবারস্পেসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ইমো ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।

    Read More »
  • এমডব্লিউসি’তে হুয়াওয়ের চার পুরস্কার অর্জন

    স্টাফ রিপোর্টার বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক উদ্ভাবনের স্বীকৃতি সরূপ বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)-এ চারটি পুরস্কার অর্জন হুয়াওয়ে। পুরস্কারগুলো হলো- গ্লোমো’র ‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর ইমার্জিং মার্কেটস’, ‘ফাইভজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ’, বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ এবং ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’। হুয়াওয়ের পরিবেশবান্ধব, সহজ ও সম্প্রসারণশীল রুরাললিঙ্ক উদ্যোগের জন্য জিএসএমএ’র কাছ থেকে গ্লোমো’র ‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর ইমার্জিং মার্কেটস’ পুরস্কার পেয়েছে। উদ্ভাবন ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে সিনারিও-ভিত্তিক নেটওয়ার্ক সমাধানে হুয়াওয়ের কাজের স্বীকৃতি স্বরূপ হুয়াওয়েকে এ পুরস্কার প্রদান করা হয়। অন্যদিকে, জিএসএমএ’র ফাইভজি হাবের সাথে গ্লোমো’র ‘ফাইভজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ’ পুরস্কার অর্জন করে হুয়াওয়ে, মিডিয়া ও চায়না মোবাইল। সম্পূর্ণরূপে ফাইভজি দ্বারা সংযুক্ত খাতসংশ্লিষ্ট সবচেয়ে বড় প্রকল্পের জন্য এ স্বীকৃতি দেয়া হয়। হুয়াওয়ে এর এফডিডি বিমফর্মিং সিরিজের জন্য জিএসএমএ গ্লোমো ‘বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ পুরস্কার অর্জন করে। এ অ্যাওয়ার্ড বিশ্বব্যাপী মানসম্পন্ন আলট্রা-ওয়াইডব্যান্ড, প্রিসাইস মাল্টি-অ্যান্টেনা বিমফর্মিং ও গ্রীন ডেভেলপমেন্টে হুয়াওয়ের প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ। এছাড়াও, নিজেদের উদ্ভাবনী পণ্যের মাধ্যমে আরও কার্যকরী ফাইভজি নেটওয়ার্ক নির্মাণের মাধ্যমে ম্যাসিভ-এমআইএমও -(মাল্টিপল-ইনপুট মাল্টিপল-আউটপুট) এ যুগান্তকারী পরিবর্তন আনতে ভূমিকা রাখার জন্য স্বীকৃতিসরূপ হুয়াওয়ের মেটাএএইউ সিরিজের জন্য প্রতিষ্ঠানটিকে জিএসএমএ’র গ্লোমো’র ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’ পুরস্কার প্রদান করা হয়।

    Read More »
  • চট্টগ্রামে অনুষ্ঠিত হল বিভাগীয় স্যামসাং ডিলার মিট

    [চট্টগ্রাম, ০৭ মার্চ, ২০২৩] আধুনিক কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য সরবরাহ নিশ্চিত করা ও চট্টগ্রাম বিভাগে নিজেদের সেবা সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি বন্দর…

    Read More »
  • বিশ্বব্যাপী মেধাবীদের গড়ে তুলতে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও ইউনেস্কো

    [ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩] মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ -এর অংশ হিসেবে, বিশ্বব্যাপী তরুণ মেধাবীদের গড়ে  তোলার জন্য ভূমিকা রাখতে ইউনেস্কো গ্লোবাল…

    Read More »
  • সড়ক মেরামত করতে গিয়ে বিচ্ছিন্ন গ্রামীণফোনের ফাইবার অপটিক কেবল, দ্রুতই সংযোগ পুনরুদ্ধার

    [ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩] ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও গাজীপুর এলাকায় সড়ক সংস্কারের কাজের সময় বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামীণফোনের ফাইবার অপটিক কেবল। যে কারণে আজ কল ও ইন্টারনেট ব্যবহারের সময় নেটওয়ার্ক পেতে সমস্যায় পড়েন গ্রামীণফোনের কিছু গ্রাহক । তবে, বিঘ্ন ঘটার পর, দ্রুত নেটওয়ার্ক পুনরুদ্ধারে সক্ষম হয় গ্রামীণফোন।   প্রতিষ্ঠানটির হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন,  “আজকের ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে এবং যে কারণে ঘটেছে তা…

    Read More »
  • প্রায় এক লাখ দর্শনার্থীর সমাগমে শেষ হল বেসিস সফটএক্সপো ২০২৩

      ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৩: পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত চারদিনের বেসিস সফটএক্সপোর সমাপনী গত ২৬শে ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।…

    Read More »
  • বেসিস সফটএক্সপো ২০২৩ -এর ফাইভজি পার্টনার গ্রামীণফোন

    [ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩] ‘বেসিস সফটএক্সপো ২০২৩’ –এ ফাইভজি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ডিজিটাল কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। দেশের সবচেয়ে বড়…

    Read More »
Back to top button