প্রযুক্তি

  • মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড

      নিরাপদ, গোপনীয়তা-সুরক্ষিত ও অ্যাপ-নিয়ন্ত্রিত ডিজিটাল পেমেন্টে নতুন মাত্রা ঢাকা, বাংলাদেশ, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬: মাস্টারকার্ড, প্রাইম ব্যাংকের ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘প্রাইম নাও’-এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের প্রথম…

    Read More »
  • দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’

    মেগা ডিলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, সিলন ওয়ার্ল্ড কাপ ম্যানিয়ায় অংশ নিয়ে জিতুন ম্যাচ টিকিট, সঙ্গে সাইটজুড়ে ফ্রি ডেলিভারি সুবিধা…

    Read More »
  • স্পেয়ার পার্টসে ৭০% পর্যন্ত ছাড় পাচ্ছেন রিয়েলমির গ্রাহকরা

    তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সব ডিভাইসের স্পেয়ার পার্টসে বিশেষ ছাড় দিচ্ছে। এই অফারের আওতায় মেইনবোর্ড ও স্ক্রিন রিপ্লেসমেন্টে…

    Read More »
  • ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি-তে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” সেমিনার অনুষ্ঠিত

    ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইমএকাডেমিয়া’-এর উদ্যোগে সম্প্রতি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে “এমপাওয়ারিং ইয়ুথ” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি (সিবিএস)-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই আয়োজনের মাধ্যমে তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রাইম ব্যাংকের চলমান অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তবভিত্তিক আর্থিক জ্ঞান ও অভিজ্ঞতার সংযোগই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য। প্রাইমএকাডেমিয়া হলো শিক্ষা খাতের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম, যা শিক্ষাখাত ও শিল্পখাতের মধ্যে সংযোগ স্থাপনে কাজ করে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং আর্থিক খাত সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে একটি ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) হিসাব খোলার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নিয়মিত সঞ্চয়ের দীর্ঘমেয়াদি সুফল ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক আত্মউন্নয়ন এবং দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক হিসাব খোলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জন্য সুযোগ সৃষ্টি, বৈষম্য হ্রাস এবং অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রক্রিয়া। তিনি ডিজিটাল হিসাব খোলা (ই-কেওয়াইসি), আধুনিক ব্যাংকিং সেবা এবং দ্রুত পরিবর্তনশীল আর্থিক পরিবেশে তরুণদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার বিষয়েও ব্যবহারিক দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউটির রেজিস্ট্রার ড. মওয়েবেসা উমার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফইটি)-এর ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী এবং কম্পট্রোলার মারুফুল ইসলাম ভূইয়া, এফসিএ। তাঁরা প্রাইম ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আয়োজক প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাইমএকাডেমিয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক দেশব্যাপী তরুণদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে—অর্জিত জ্ঞানকে আত্মবিশ্বাসে, সচেতনতাকে কর্মে এবং সম্ভাবনাকে কার্যকর নেতৃত্বে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

    Read More »
  • ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর 

    ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬: ডিজিটাল স্বাস্থ্য সেবা সহজ করতে ল্যাবএইড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড–এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও সহজ ও সুবিধামতো স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত প্রাইম অ্যাসপায়ার–এ আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মাইপ্রাইম‘…

    Read More »
  • বাংলালিংক চালু করল নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’

    এখন এক প্যাকেই কানেক্টেড থাকবে পুরো পরিবার [ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬] নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল…

    Read More »
  • গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন

        ঢাকা, ফেব্রুয়ারি ০৯, ২০২৬: দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা বিদেশ…

    Read More »
  • দেশে এসেছে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭ প্রবাসীর পোস্টাল ব্যালট

    ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে…

    Read More »
  • ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং

    [ঢাকা, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬] বৈশ্বিকভাবে মোবাইল যন্ত্রাংশের সংকটের কারণে দাম বেড়েছে স্মার্টফোনের। এরই মধ্যে ফেব্রুয়ারি মাস জুড়ে ক্রেতাদের স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০…

    Read More »
  • প্রাইম ব্যাংকের উদ্যোগে বুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    ঢাকা, ফেব্রুয়ারি ০৩, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বুয়েট ক্যারিয়ার ক্লাবের যৌথ সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’–এর আওতায় বুয়েট ক্যাম্পাসে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজ্যুমার অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন এম. নাজিম এ. চৌধুরী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডাটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যাংকিং খাতকে দ্রুত রূপান্তরের পথে এগিয়ে নিচ্ছে। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্দেশ্যনির্ভর ক্যারিয়ার গঠনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন তার বক্তব্যে টেকসই আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলতে নারী নেতৃত্ব, নৈতিক ব্যাংকিং ও মূল্যবোধভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে এসে নেতৃত্বের ভূমিকা গ্রহণে উৎসাহিত করেন। এরপর বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি আর্থিক সাক্ষরতা ও সঠিক অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বলেন, সময়োপযোগী ও কাঠামোবদ্ধ ব্যাংকিং জ্ঞান তরুণদের দায়িত্বশীল আর্থিক নাগরিক ও ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে একাডেমিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস সারওয়ার। তিনি শিক্ষা ও বাস্তব জীবনের আর্থিক চ্যালেঞ্জের মধ্যকার ব্যবধান কমাতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রাইমএকাডেমিয়া উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত আর্থিক সেবার আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ডিজিটাল ফি সংগ্রহ ব্যবস্থা, পেরোল সেবা, স্কুল ব্যাংকিং এবং শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত অ্যাকাউন্ট—সবকিছু এক ছাতার নিচে। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং তরুণ প্রজন্মকে আর্থিক অন্তর্ভুক্তি ও জাতীয় উন্নয়নের সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত হতে ভীষণভাবে অনুপ্রাণিত করে।

    Read More »
Back to top button