চট্টগ্রামসংগঠন সংবাদ

বন্ধন লিও ক্লাবের নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর আওতাধীন লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের ২০২৫-২৬ সেবা বর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ মে) ক্লাবের সাধারণ সভা ও বোর্ড মিটিংয়ে কমিটির অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লিও নুর মোহাম্মদ এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি লিও নাঈম উদ্দিন শাফায়েত। এতে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব সেক্রেটারি আবু তাহের, সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, নবনির্বাচিত লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন মো. পারভেজ, এবং প্রাক্তন সভাপতি লায়ন আবু মো. ফয়সাল রানা, লায়ন বিদ্যুৎ সেন, লায়ন মনির হোসেন বাপ্পি, লায়ন মো. পারভেজ, লিও আব্দুল্লাহ আল মারুফ ও সদ্য প্রাক্তন সভাপতি লিও আরমান উদ্দিন ও ইমরান ইমু।
সভায় সম্মিলিত মতামতের ভিত্তিতে গঠিত ২০২৫-২৬ সালের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন লিও এনামুল হক জুয়েল, সেক্রেটারি লিও এমদাদুল হক তুহিন এবং ট্রেজারার লিও জয় বড়ুয়া।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
ভাইস প্রেসিডেন্ট – লিও নাঈম উদ্দিন শাফায়েত
জয়েন্ট সেক্রেটারি – আল আমিন হোসাইন, ইমতিয়াজ নিহাল, ইমরান হোসাইন, নাঈম হাসান
জয়েন্ট ট্রেজারার – মো. সজীব হোসেন
সিস্টার কো-অর্ডিনেটর – সানজিদা আক্তার ইভা
জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর – লিপি আক্তার
টেমার – রিতু সাহা, টেইল টুইস্টার – আবরার রাতুল
কালচারাল কমিটির চেয়ারম্যান – নজরুল ইসলাম সাকিব, কো-চেয়ারম্যান – জুথি হাসান
ক্লাব ডিরেক্টর – আব্দুল্লাহ আল মারুফ, ইমরান ইমু, রায়হান করিম, নাঈম উদ্দিন, সাজ্জাদ হোসেন
নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button