শীর্ষ নিউজ

  • ডিজিটাল ন্যানো লোনের রিফাইন্যান্স সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাইম ব্যাংক-এর চুক্তি

    ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি. ডিজিটাল ন্যানো ঋণ প্রদানে রিফাইন্যান্স সুবিধা গ্রহণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ সমাজের প্রান্তিক, অনগ্রসর এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে সহজলভ্য, সাশ্রয়ী ও সম্পূর্ণ ডিজিটাল ঋণসুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখবে। এছাড়া সরকার ও বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। রিফাইন্যান্স স্কিমের আওতায় প্রাইম ব্যাংক নির্ধারিত সর্বনিম্ন হারে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় উপযুক্ত গ্রাহকদের ন্যানো ঋণ প্রদান করতে পারবে, যা দেশের সর্বস্তরের মানুষের জন্য ক্ষুদ্রঋণকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা; নির্বাহী পরিচালক রূপ রতন পাইন এবং প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী; হেড অব ডিজিটাল চ্যানেলস এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরী। প্রাইম ব্যাংক ইতোমধ্যেই প্রাইমঅগ্রিম এর মাধ্যমে খুচরা গ্রাহকদের জন্য সম্পূর্ণ ডিজিটাল ঋণসুবিধা প্রদান করে আসছে। প্রাইমঅগ্রিমের মাধ্যমে গ্রাহকরা তাদের মাসিক বেতনের একটি অংশ তাৎক্ষণিক অনুমোদনের ভিত্তিতে স্বল্পমেয়াদী ঋণ হিসেবে গ্রহণ করতে পারেন, যা সম্পূর্ণ ডিজিটাল ও ঝামেলাহীনভাবে বিতরণ করা হয়।

    Read More »
  • ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে

      নভেম্বর, ২০২৫(বাসস): চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তাতে ‘ন্যায় বিচার…

    Read More »
  • রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

      নভেম্বর, ২০২৫ (বাসস) : রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই। তাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে। একই…

    Read More »
  • রাঙ্গামাটির ডিসি নাজমা আশরাফীর দায়িত্বভার গ্রহণ

      নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নাজমা আশরাফী। আজ…

    Read More »
  • অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত

    নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সভাপতিত্বে আজ তথ্য…

    Read More »
  • পুকুর ও জলাশয়সমূহকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব : পরিবেশ উপদেষ্টা

      নভেম্বর, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,…

    Read More »
  • রাঙ্গুনিয়া চন্দ্রঘোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রিদুয়নের ছুরির আঘাতে একজন আহত 

    রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে প্রতিবেশী নিষিদ্ধ সংগঠন আওয়ামী ছাত্রলীগ কর্মীর ছুরির আঘাতে আহত প্রতিবেশী আহম্মদ…

    Read More »
  • সাব: দু’পক্ষের পাল্টাপাল্টি মামলা, বেকায়দায় পুলিশ

    পটিয়ায় বাড়ির সীমানায় ‘মাটির দেয়াল’ নিয়ে সংঘর্ষ, আহত ৪ চমেকে ভর্তি নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের পটিয়ায় বসতবাড়ির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র…

    Read More »
  • এবিএম ফজলে করিমসহ চার সাবেক এমপি-মন্ত্রীর কারাবাসে আইপিইউ’র উদ্বেগ

    নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক সংসদীয় সংস্থা আন্তঃসংসদীয় ইউনিয়ন (IPU) বাংলাদেশে ছয় প্রাক্তন সংসদ সদস্যের গ্রেপ্তার, অমানবিক কারাবাস এবং ন্যায্য বিচার না…

    Read More »
  • বিইউপি-তে প্রাইম ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    ঢাকা, নভেম্বর ১৫, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (বিইউপি)-এর সহযোগিতায় “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইমঅ্যাকাডেমিয়া-এর আওতায় আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনারেল ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিসট্রেশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল এস এম জোবায়ের আলম-পিএসসি। আরও উপস্থিত ছিলেন একই বিভাগের লেকচারার ইশরাত জাহান দিনা। এসময় তারা শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা ও নেতৃত্ব দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন- এম. নাজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, যিনি তার মূল প্রবন্ধে ব্যাংকে তরুণদের ক্যারিয়ার উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক নানা উদ্ভাবনী উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদিন। এ সময় তিনি ব্যাংকের তরুণ্য নির্ভর কর্মকাণ্ড ও প্রাইমঅ্যাকাডেমিয়া-এর অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। সেমিনারে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সমন্বিত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। উভয় প্রতিষ্ঠানই তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা ও ক্যারিয়ারমুখী উদ্যোগে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। প্রাইমঅ্যাকাডেমিয়া-এর উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত আর্থিক সেবার আওতায় আনছে, যার মধ্যে রয়েছে- ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ডিজিটাল ফি সংগ্রহ ব্যবস্থা, পেরোল সেবা, স্কুল ব্যাংকিং এবং শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত অ্যাকাউন্ট- সবকিছু এক ছাতার নিচে। উদ্যোগটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, যা তরুণ প্রজন্মকে আর্থিক অন্তর্ভুক্তি ও জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে।

    Read More »
Back to top button