শীর্ষ নিউজ
-
বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত
ঢাকা, ৩০ জুন ২০২৬:হুয়াওয়েসম্প্রতিবাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চট্টগ্রামপ্রকৌশল ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ক্যাম্পাসরিক্রুটমেন্টকর্মসূচিরআয়োজনকরেছে। দুইবিশ্ববিদ্যালয়েরমেধাবীগ্র্যাজুয়েটদেরহুয়াওয়েতেসরাসরিক্যারিয়ারগড়ারসুযোগদিতে এই কর্মসূচিরআয়োজন করা হয়। দুইবিশ্ববিদ্যালয়েরবিভিন্নবিভাগেরপ্রায়…
Read More » -
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় স্বস্তি: সময়সীমা বাড়াল সৌদি সরকার
সৌদি আরব : ৩০ জুন ২০২৬: সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন এবং আইনি জটিলতা কাটানোর সময়সীমা ৩১…
Read More » -
ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং মো. রীদওয়ানুল হক। পদোন্নতির আগে মোহাম্মদ শফিকুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মো. রীদওয়ানুল হক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ শফিকুর রহমান ২৭ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় সমৃদ্ধ মোহাম্মদ শফিকুর রহমান ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালের মে মাসে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীকালে ব্যাংকটির একীভূত হওয়ার পর ২০০১ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে যোগ দেন এবং সেখানে তিনি করপোরেট শাখার প্রধান, পারসোনাল অ্যান্ড প্রয়োরিটি ক্লায়েন্ট একুইজিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০২২ সালের অক্টোবরে তিনি ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সার্ভিস কোয়ালিটি ও ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের রিটেইল ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশন ব্যবসায়িক কাঠামো শক্তিশালীকরণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রক্রিয়াগত উন্নয়ন এবং কর্মদক্ষতা-ভিত্তিক সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শাখা ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও কার্যকর নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির মনোনীত প্রতিনিধি হিসেবে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। মো. রীদওয়ানুল হক মো. রীদওয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং খাতে তাঁর ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এইচএসবিসি, ব্যাংক আলফালাসহ দেশীয় ও বহুজাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ব্যাংকিং খাতে দক্ষ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। ইউসিবিতে যোগদানের আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির রিটেইল ও এসএমই ব্যবসা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ ও উদ্ভাবনী ব্যাংকিং সেবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে ইউসিবিতে তিনি সব শাখা, উপশাখা নেটওয়ার্ক, এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তাঁর নেতৃত্বে এসব কার্যক্রমের মাধ্যমে ব্যাংক গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও জোরদার করেছে। কর্মজীবনে তিনি ব্রুনাই, থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব-আমিরাতসহ দেশ-বিদেশে বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি প্রদান করেছে। গত দুই বছরে ইউসিবির ধারাবাহিক আমানত বৃদ্ধি, নতুন গ্রাহক ও নতুন হিসাব সংযোজন, ব্যবসায়িক সম্প্রসারণ এবং সামগ্রিক প্রবৃদ্ধি অর্জনে এই দুই কর্মকর্তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে তাঁরা তাঁদের অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ইউসিবির ব্যবসায়িক প্রবৃদ্ধি, ডিজিটাল রূপান্তর এবং গ্রাহকসেবার উৎকর্ষ অর্জনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
Read More » -
হাবিপ্রবি’র চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা
জুলাই, ২০২৬ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) চলতি অর্থ-বছরের জন্য মোট ১৩৩ কোটি…
Read More » -
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স
জুলাই ২০২৬ (বাসস) : কিলিয়ান এমবাপ্পের দুই গোলের সাথে ব্র্যাডলি বারকোলার এক গোলে মঙ্গলবার সুইডেনকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে…
Read More » -
ন্যায়বিচারের অপেক্ষায় এক টুকরো স্বস্তি : আদালতপাড়ার ন্যায়কুঞ্জ
জুন, ২০২৬ (বাসস): সকাল হওয়ার আগেই মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর আদালতপাড়া। পুরোনো ভবনের করিডোর, এজলাসের সামনে,…
Read More » -
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
[ঢাকা, ১৮ জুন, ২০২৬] প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তিনি…
Read More » -
পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
জুন, ২০২৬ (বাসস) : বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান…
Read More » -
প্রাইম ব্যাংকের সঙ্গে নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের চুক্তি
ঢাকা, ১৭ জুন, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের কাছ থেকে এক্সক্লুসিভ ডিসকাউন্ট সুবিধা পাবেন, যা তাদের ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি আবাসন ও রিয়েল এস্টেট সংক্রান্ত প্রয়োজন পূরণে সহায়ক ভূমিকা রাখবে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) রাহাত কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল; ইভিপি, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের হেড অব কাস্টমার রিলেশন সুমন কুমার সাহা সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও উন্নত লাইফস্টাইল সেবা নিশ্চিত করার ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন। একই সঙ্গে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও বেশি মূল্য সংযোজন ও আকর্ষণীয় সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
Read More » -
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণের আশঙ্কাও
জুন, ২০২৬ (বাসস) : রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু…
Read More »