সংগঠন সংবাদ
-
ফুলজোড়–করতোয়া নদীর দূষণের প্রতিবাদে ঢাবির রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফুলজোড় ও করতোয়া নদীর দূষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী, ছাত্রনেতা, মানবাধিকারকর্মী ও তরুণ পরিবেশকর্মীরা।…
Read More » -
রেশনিং পদ্ধতির জ্বালানী ঈদযাত্রায় ভোগান্তি ও ভাড়া নৈরাজ্য উস্কে দিবে— যাত্রী কল্যাণ সমিতি
ঢাকা: ১০ মার্চ, মঙ্গলবার ২০২৬: পরিবহনে জ্বালানী তেল সরবরাহের নির্ধারিত সিলিং পদ্ধতি ঈদযাত্রায় ভোগান্তি বাড়াবে, ভাড়া নৈরাজ্য উস্কে দিবে,…
Read More » -
নীরা গ্রাহকদের সুস্থ জীবনযাপনে সহায়তায় ডায়েট কাউন্সেলিং সেন্টারের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
ঢাকা, ০৯ মার্চ ২০২৬: নীরা গ্রাহকদের সুস্থ জীবনযাপনে সহাতা করতে ডায়েট কাউন্সেলিং সেন্টার-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি ঢাকার প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়, যা গ্রাহকদের জন্য লাইফস্টাইল ও ওয়েলনেসভিত্তিক সুবিধা সম্প্রসারণে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংক নীরা গ্রাহকরা ডায়েট কাউন্সেলিং সেন্টার প্রদত্ত বিভিন্ন পুষ্টি ও খাদ্যাভ্যাস-সংক্রান্ত সেবায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন। পেশাদার পরামর্শ ও ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যসমাধানের জন্য সুপরিচিত এ প্রতিষ্ঠানটির সঙ্গে এ অংশীদারিত্ব গ্রাহকদের জন্য বিশেষজ্ঞ পুষ্টি সহায়তা সহজলভ্য করবে এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করবে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদিন এবং ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রিন্সিপাল নিউট্রিশনিস্ট ও সিইও সাইয়েদা শারমিন আক্তার। এ সময় প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্ব প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবার বাইরেও সমন্বিত ও কল্যাণমুখী সুবিধা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা তাদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। ———
Read More » -
সুনামগঞ্জে অনুভবের অলিন্দ’ প্রবন্ধর মোড়ক উন্মোচন
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের কবি আশ্রাফুল আলম মো. নুরুল হুদার একক গ্রন্থ (নিবন্ধ) ‘অনুভবের অলিন্দ’র পাঠ উন্মোচন হয়েছে। শনিবার…
Read More » -
প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও কর্মীদের প্রজনন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা দিতে মীনা আইভিএফ-এর সাথে চুক্তি স্বাক্ষর
ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ : গ্রাহক ও কর্মীদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণে এক্সক্লুসিভ সুবিধা প্রদানের লক্ষ্যে মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লি. এবং প্রাইম ব্যাংক পিএলসি.-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার প্রাইম অ্যাসোসিয়েটসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়, যা প্রাইম ব্যাংকের স্টেকহোল্ডারদের জন্য ভ্যালু-অ্যাডেড সেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও ব্যাংকের কর্মীরা মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড প্রদত্ত বিভিন্ন সেবায় আকর্ষণীয় ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্টিলিটি ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে মীনা আইভিএফ দীর্ঘদিন ধরে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে আসছে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদীন এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড-এর চিফ কনসালট্যান্ট ডা. লুবনা ইয়াছমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড মার্চেন্ট অ্যাকুইজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার (অপারেশনস) মেহমুদ হাসান জয়সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্মত সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা রাখবে।
Read More » -
ফেব্রুয়ারি মাসে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত আহত ১১৮১ : যাত্রী কল্যাণ সমিতি
ঢাকা: ০৬ মার্চ ২০২৬, শুক্রবার : বিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশের গণমাধ্যমে ৪৪৮ টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত, ১১৮১…
Read More » -
ফুলজোড় ও করতোয়া নদী রক্ষায় ঢাকায় তরুণদের প্রতিবাদ
উত্তরবঙ্গের ফুলজোড় ও করতোয়া নদীর দূষণের প্রতিবাদে রাজধানীতে শিল্পবর্জ্যের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন তরুণ জলবায়ু ও পরিবেশকর্মীরা। বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত…
Read More » -
প্রাইম ব্যাংক ও অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা, মার্চ ০৪, ২০২৬: দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি, সম্প্রতি সাভারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুল (এআইএস)-এর সাথে তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো এআইএস সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্নত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা নিশ্চিত করা। সাভার এলাকার অন্যতম প্রাচীন ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে (প্রতিষ্ঠিত ১৯৯৭), এআইএস এখন থেকে প্রাইম ব্যাংকের আধুনিক ব্যাংকিং অবকাঠামোর সকল সুবিধা গ্রহণ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো – শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয় টিউশন ফি সংগ্রহ ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট ও কর্মীদের জন্য পেরোল ব্যাংকিং সেবা। এছাড়া অভিভাবক ও স্টাফদের জন্য বিশেষায়িত সঞ্চয়ী হিসাব, সহজ শর্তে ঋণ সুবিধা এবং এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড সুবিধা। চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং এআইএস-এর প্রিন্সিপাল হাসিনা আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান, এআইএস-এর পরিচালক সেলিম মাহমুদ ও এহসানুল কবির সাকিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল। ———-
Read More » -
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
[ঢাকা, মার্চ ০৪, ২০২৬] বাংলাদেশ ও পাকিস্তানের বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল প্রকল্পে সহায়তা দিচ্ছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক সংগঠন গ্লোবাল সিস্টেম ফর…
Read More » -
সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে শহরের পানসী রেষ্টুরেন্টে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার…
Read More »