সংগঠন সংবাদ
-
বগুড়ায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার
[ঢাকা, ০২ জুন, ২০২৫] বগুড়ার জলেশ্বরীতলায় সম্প্রতি একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এর…
Read More » -
ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন বন্ধের দাবী যাত্রী কল্যাণ সমিতির
ঢাকা:০২ জুন ২০২৫ সোমবার: ঈদযাত্রায় সকলপথে যাত্রী দুর্ভোগ, দুর্ঘটনা, যানজট ও মানুষের ভোগান্তি কমাতে মেয়াদোত্তীর্ণ লক্কড়-ঝক্কড় ফিটনেসবিহীন যানবাহন বন্ধের দাবি…
Read More » -
১০ম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫: চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাই স্কুল
ঢাকা, মে ২৯, ২০২৫: ১০ম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল। নিম্নচাপজনিত ভারী বৃষ্টিপাতের কারণে ফাইনাল ম্যাচটি মাঠে গড়ায়নি। ২০১৫ সাল থেকে প্রাইম ব্যাংক বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত দেশের তরুণ ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট-এর পৃষ্ঠপোষকতা করে আসছে, যেখানে গত ১০ বছরে ৬৬,০০০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ মানের প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করার সুযোগ করে দেয় এবং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলতে সহায়তা করে। খেলা অনুষ্ঠিত না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চ্যাম্পিয়ন ও রানার আপ নির্ধারণে টসের সিদ্ধান্ত নেয়। টসে বিজয়ী হয়ে কুমিল্লা মডার্ন হাই স্কুল চ্যাম্পিয়ন হয়, আর বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হিসেবে টুর্নামেন্ট শেষ করে। টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক নির্বাচিত হয়েছেন কুমিল্লা মডার্ন হাই স্কুলের ডানহাতি ব্যাটার আফনান ইন্তেহাদ। তিনি ৩ ইনিংসে মোট রান করেছেন ২০৬। ম্যাচ প্রতি তার গড় রান ৬৯। সমানসংখ্যক ৩ ম্যাচে ১১টি উইকেট নিয়ে আসরের সেরা বোলার হয়েছেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের আকাশ রায়। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও আকাশ করেছেন ১২৭ রান। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা। রানার আপ দল পেয়েছে ১,০০,০০০ (এক লাখ) টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে সাবেক জাতীয় অধিনায়ক ও গেম ডেভেলপমেন্ট…
Read More » -
সুনামগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক,মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪…
Read More » -
প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে ফরাজী হাসপাতালের চুক্তি স্বাক্ষর
ঢাকা, মে ৩১, ২০২৫: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর করেছে ফরাজী হাসপাতাল লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংক পিএলসি-এর কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা ফরাজী হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবা সর্বোচ্চ ৩০%…
Read More » -
বিজিএমইএ নির্বাচনে ফোরাম প্যানেলের নিরঙ্কুশ জয়
১ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেক্সারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ফোরাম প্যানেল…
Read More » -
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বন্দরের নিজস্ব ব্যবস্থাপনা পরিচালনা এবং দুর্নীতিমুক্ত করতে হবে – এস এম লুৎফর রহমান।
চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের উদ্যেগে হাইড্রোগ্রাফি ও নৌ-বিভাগের কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা গত ২৫-০৫-২০২৫ তারিখ সন্ধ্যায় বন্দর ইসলামি শ্রমিক সংঘের কার্যালয় চত্বরে সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মুহামদ শাহ আলম ভূইয়ার সঞ্চালনায় গতকাল বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। প্রধান অতিথি বন্দরের অর্থায়ানে নির্মিত NCT বেসরকারী মালিকানায় ছেড়ে না দিয়ে বর্তমানে টার্মিনাল পরিচালনায় যেটুকু ঘাটতি আছে তা আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনশক্তির মাধ্যমে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার জন্য জোর দাবি জানান। অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদের আমলে নিয়োগপ্রাপ্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সাইফ পাওয়ার টেকের হাত থেকে বন্দরকে মুক্ত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বন্দরের শূন্য পদের অবিলম্বে নিয়োগ সহ পোর্ট ডিউটি ভাতা,ঝুঁকি ভাতা,পোষাক ভাতা, পদোন্নতি, সরকারের ঘোষিত গৃহ নির্মাণ ঋণ সহ লভ্যাংশ প্রদান করতে হবে। তিনি দ্রুত বন্দরের প্রতিনিধি নির্বাচন তথা সিবিএ নির্বাচন দিয়ে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিতের আহবান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেহাব উল্লাহ, সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ উল্লাহ আদিল। বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন। সভায় উপস্থিত ছিলেন বন্দর থানার সভাপতি মোজাহিদুল ইসলাম আদনান, শ্রমিক নেতা আবুল বশর, ডক শ্রমিক নেতা ওমর ফারুক, শ্রমিক সংঘের নেতা রবিউল হাসান, রেজাউল করিম, শহিদুল ইসলাম, মনির উদ্দিন বাপ্পি, গিয়াস উদ্দিন, আমান উল্লাহ, আনোয়ার হোসেন শ্রমিক নেতৃবৃন্দ।
Read More » -
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে ঈদের ছুটি বিন্যাসের দাবী যাত্রী কল্যাণ সমিতির
ঢাকা: ২৭ মে, মঙ্গলবার ২০২৫: ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আজহায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে…
Read More » -
অসামান্য অবদানের জন্য জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিলো গ্রামীণফোন
[ঢাকা, ২৭ মে ২০২৫] জিপিস্টার পার্টনারদের অবদানের স্বীকৃতি দিতে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জিপিস্টার পার্টনারশিপ সেলিব্রেশন-২০২৪ অনুষ্ঠানের আয়োজন করে দেশের শীর্ষ টেলিকম…
Read More » -
সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ আয়োজন
ঢাকা, ২৫ মে ২০২৫: `ব্রেকিং অ্যাটিচ্যুডিনাল ব্যারিয়ার্স: ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজএবিলিটিজ’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৩-২৫ মে, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকার লেকশোর হাইটসে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্যাংক পেশাজীবীদের জন্য এ প্রশিক্ষণ আয়োজন করে যৌথভাবে- মনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, টিম ইনক্লুশন বাংলাদেশ এবং প্রাইম ব্যাংক পিএলসি.। ব্যাংকিং খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বাড়ানো এবং অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। টিম ইনক্লুশন বাংলাদেশের নেতৃত্বে অংশগ্রহণকারীদের মাঝে প্রতীকী পদক্ষেপের পরিবর্তে কার্যকর ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বার্তা দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালে…
Read More »