সংগঠন সংবাদ
-
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বন্দরের নিজস্ব ব্যবস্থাপনা পরিচালনা এবং দুর্নীতিমুক্ত করতে হবে – এস এম লুৎফর রহমান।
চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের উদ্যেগে হাইড্রোগ্রাফি ও নৌ-বিভাগের কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা গত ২৫-০৫-২০২৫ তারিখ সন্ধ্যায় বন্দর ইসলামি শ্রমিক সংঘের কার্যালয় চত্বরে সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মুহামদ শাহ আলম ভূইয়ার সঞ্চালনায় গতকাল বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। প্রধান অতিথি বন্দরের অর্থায়ানে নির্মিত NCT বেসরকারী মালিকানায় ছেড়ে না দিয়ে বর্তমানে টার্মিনাল পরিচালনায় যেটুকু ঘাটতি আছে তা আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনশক্তির মাধ্যমে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার জন্য জোর দাবি জানান। অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদের আমলে নিয়োগপ্রাপ্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সাইফ পাওয়ার টেকের হাত থেকে বন্দরকে মুক্ত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বন্দরের শূন্য পদের অবিলম্বে নিয়োগ সহ পোর্ট ডিউটি ভাতা,ঝুঁকি ভাতা,পোষাক ভাতা, পদোন্নতি, সরকারের ঘোষিত গৃহ নির্মাণ ঋণ সহ লভ্যাংশ প্রদান করতে হবে। তিনি দ্রুত বন্দরের প্রতিনিধি নির্বাচন তথা সিবিএ নির্বাচন দিয়ে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিতের আহবান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেহাব উল্লাহ, সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ উল্লাহ আদিল। বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন। সভায় উপস্থিত ছিলেন বন্দর থানার সভাপতি মোজাহিদুল ইসলাম আদনান, শ্রমিক নেতা আবুল বশর, ডক শ্রমিক নেতা ওমর ফারুক, শ্রমিক সংঘের নেতা রবিউল হাসান, রেজাউল করিম, শহিদুল ইসলাম, মনির উদ্দিন বাপ্পি, গিয়াস উদ্দিন, আমান উল্লাহ, আনোয়ার হোসেন শ্রমিক নেতৃবৃন্দ।
Read More » -
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে ঈদের ছুটি বিন্যাসের দাবী যাত্রী কল্যাণ সমিতির
ঢাকা: ২৭ মে, মঙ্গলবার ২০২৫: ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আজহায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে…
Read More » -
অসামান্য অবদানের জন্য জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিলো গ্রামীণফোন
[ঢাকা, ২৭ মে ২০২৫] জিপিস্টার পার্টনারদের অবদানের স্বীকৃতি দিতে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জিপিস্টার পার্টনারশিপ সেলিব্রেশন-২০২৪ অনুষ্ঠানের আয়োজন করে দেশের শীর্ষ টেলিকম…
Read More » -
সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ আয়োজন
ঢাকা, ২৫ মে ২০২৫: `ব্রেকিং অ্যাটিচ্যুডিনাল ব্যারিয়ার্স: ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজএবিলিটিজ’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৩-২৫ মে, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকার লেকশোর হাইটসে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্যাংক পেশাজীবীদের জন্য এ প্রশিক্ষণ আয়োজন করে যৌথভাবে- মনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, টিম ইনক্লুশন বাংলাদেশ এবং প্রাইম ব্যাংক পিএলসি.। ব্যাংকিং খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বাড়ানো এবং অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। টিম ইনক্লুশন বাংলাদেশের নেতৃত্বে অংশগ্রহণকারীদের মাঝে প্রতীকী পদক্ষেপের পরিবর্তে কার্যকর ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বার্তা দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালে…
Read More » -
কুষ্টিয়ায় দুদকের ১৭৮তম গণশুনানি সোমবার
মে, ২০২৫ (বাসস) : দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা…
Read More » -
প্রাইম ব্যাংক ও ল্যাভেন্ডার সুপার স্টোর -এর মধ্যে চুক্তি
ঢাকা, ২৪ মে ২০২৫: উদ্ভাবনী ও গ্রাহক-কেন্দ্রিক সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি এবং ল্যাভেন্ডার কনভিনিয়েন্স…
Read More » -
সুনামগঞ্জে বিনামূল্যে চক্ষু রোগীদেরকে সেবা দিল এনজিও পদক্ষেপ
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বিনামূল্যে ছানি অপারেশনসহ চক্ষু রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়েছে এনজিও পদক্ষেপ। শনিবার (২৪ মে) সকাল ১০…
Read More » -
আর্থিক অনিয়মের অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দুদকের অভিযান
মে, ২০২৫ (বাসস) : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও এর অধীনস্থ প্রতিষ্ঠানসমূহে প্রায় ১৭ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগের…
Read More » -
সুনামগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন
মে ২০২৫ (বাসস): সুনামগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা দল। গতকাল অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে সদর…
Read More » -
বাংলাদেশে ইন্টেলিজেন্ট এনার্জিস্টোরেজ সিস্টেম নিয়ে এলো হুয়াওয়ে
ঢাকা, ২১ মে ২০২৫: সম্প্রতি সৌরবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণ ও সরবরাহ আরও সহজ করার লক্ষ্যে হুয়াওয়ে একটি উন্নত এনার্জিস্টোরেজ…
Read More »