সংগঠন সংবাদ

  • কমিউনিটি ক্লিনিকের জন্য প্রধানমন্ত্রীকে ব্রাউন ইউনিভার্সিটি’র সম্মাননা

    ঢাকা:  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাউন ইউনিভার্সিটি বিশেষ সম্মাননায় ভূষিত করেছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য…

    Read More »
  • উত্তর কাট্টলীতে ১২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল শুরু

    উত্তর কাট্টলী ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের উদ্যোগে ১২ দিন ব্যাপী (২৪তম) পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল স্থানীয় আজম ফতেহ্…

    Read More »
  • বীর মুক্তিযোদ্ধা ও শব্দ সৈনিকড. অরূপরতন চৌধুরী’রজন্মদিন

    একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক,সমাজসেবক,চিকিৎসক ও সঙ্গীতশিল্পী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী’রজন্মদিন আজ (১৯ সেপ্টেম্বর)। ১৯৫২ সালের এই দিনে সিলেটের…

    Read More »
  • গ্রামীণফোনের তিন বিভাগে নতুন প্রধান

    হিউম্যান রিসোর্স অফিসার (সিএইচআরও) হিসেবে সৈয়দা তাহিয়া হোসেন, চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) হিসেবে নিরঞ্জন শ্রীনিবাসন এবং হেড অব কমিউনিকেশনস হিসেবে শারফুদ্দিন আহমেদ চৌধুরীকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। গত ১০ সেপ্টেম্বর তারা আনুষ্ঠানিকভাবে গ্রামীণফোনে যোগদান করেন। সৈয়দা তাহিয়া হোসেন এবং নিরঞ্জন শ্রীনিবাসন গ্রামীণফোনের ম্যানেজমেন্ট টিমের সদস্য হিসেবে যুক্ত থাকবেন। অন্যদিকে, এক্সটেন্ডেড ম্যানেজমেন্ট টিমের অংশ হিসেবে দায়িত্ব পালন করবেন শারফুদ্দিন আহমেদ চৌধুরী।    নবনিযুক্ত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীনফোনে যোগ দেয়া নতুন সিএইচআরও, সিআইও ও হেড অব কমিউনিকেশনসকে স্বাগত জানাই। প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে মানবসম্পদ, তথ্যপ্রযুক্তি ও করপোরেট কমিউনিকেশনস এর ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সিএইচআরও হিসাবে তাহিয়ার যোগদান আমাদের জন্য একটি  মাইলফলক। আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কৃতি ঘরে তুলতে, কর্মী সংযোগকে সামনের এগিয়ে নিতে ও বৈচিত্রপূর্ণ পরিবেশকে আরো শক্তিশালী করে তুলতে তাহিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  একইভাবে, ভবিষ্যতে আমাদের তথ্যপ্রযুক্তিগত কৌশল নির্ধারণের ক্ষেত্রে নিরঞ্জনের দক্ষতা আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে, বিশেষ করে ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা ও তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা গ্রাহকদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করে তুলতে পারবো। আর একটি অংশগ্রহণমূলক সংস্কৃতি বিনির্মানে এবং প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে কার্যকরী যোগাযোগ স্থাপনের মাধ্যমে আমাদের করপোরেট ন্যারেটিভকে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে আমাদের কমিউনিকেশনস টিমে শারফুদ্দিনের যোগদান অনন্য ভূমিকা রাখবে।’

    Read More »
  • তরুণদের দক্ষতা বাড়াতে ‘ইয়ুথ স্কিলস কনফারেন্স’ অনুষ্ঠিত

    বাংলাদেশের তরুণদের দক্ষতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ স্কিলস কনফারেন্স-২০২৩’। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ব্রিটিশ কাউন্সিল ও গ্রামীণফোন সম্মিলিতভাবে সম্প্রতি ঢাকার একটি হোটেলে কনফারেন্সের আয়োজন করে। কনফারেন্সটি বাস্তবায়ন করে ফিউচারনেশন। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের সকল বিভাগ থেকে অংশগ্রহণকারী তরুণদের ‘গ্রিন স্কিল’ সম্পর্কে বিস্তারিতভাবে জানানো এবং তাদের ভবিষ্যত ক্যারিয়ারের জন্য সঠিক দিকনির্দেশনা প্রদান করা। কনফারেন্সের সেশনগুলো তরুণদের জন্য বেশ কার্যকরী ভূমিকা রাখে। প্রথম সেশনটি অংশগ্রহণকারী তরুণদের একটি শিক্ষণীয় সময় উপহার দেয়ার জন্য পরিচালিত হয়। এই সেশনে তারা দক্ষ প্রশিক্ষকদের কাছ থেকে বেশ কিছু বিষয়ে জানতে পারে, যার মধ্যে রয়েছে – এসডিজি পরিচিতি, ভবিষ্যত উপযোগী কর্মদক্ষতার জন্য গ্রিন স্কিলস, গ্রিন স্টার্ট-আপ, এবং গ্রিন স্কিল ও এসডিজি কিভাবে একে অপরের পরিপূরক। এর সাথে এসডিজি নিয়ে কাজ করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে ইউএনভি’র পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন উপস্থাপিত হয়। কনফারেন্সে ভবিষ্যত কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও এই লক্ষ্যে দেশের বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। কনফারেন্সের বিশেষ আকর্ষণ ছিল দেশের ৮ টি বিভাগ থেকে আসা ১৩ টি যুব-নেতৃত্বাধীন উন্নয়নমূলক উদ্যোগের প্রদর্শনী। দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন সৃজনশীল সমাধান ও চিন্তার প্রতিফলন ঘটানো উদ্যোগগুলো অংশগ্রহণকারী তরুণদের অনুপ্রাণিত করে। সম্মেলনের শেষ সেশনটি ছিল “ইয়ুথ টক”, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরীন আফরোজ, নির্বাহী চেয়ারম্যান (সচিব), এনএসডিএ; (হার এক্সিলেন্সি) সারাহ কুক, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার; স্টেফান লিলার, আবাসিক প্রতিনিধি, ইউএনডিপি বাংলাদেশ; ইয়াসির আজমান, প্রধান নির্বাহী, গ্রামীণফোন; এবং টম মিসোসা, কান্ট্রি ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার (হার এক্সিলেন্সি) সারাহ কুক বলেন, “আজকের সম্মেলনে তরুণদের উপস্থিতি দেখে খুবই ভালো লাগছে, এবং আমি আনন্দিত যে তারা ব্রিটিশ কাউন্সিল এবং ইউএনডিপির আয়োজনে নিজেদের দক্ষতা বিকাশ করতে পারছে। যুক্তরাজ্যে দারিদ্র্য মোকাবেলা, নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষা ও দক্ষতার গুরুত্ব প্রচার করা। এর মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ সমাজ তৈরি করতে পারব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক পরিসরে অগ্রসর হতে আমরা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। ক্যারিয়ার গড়ার জন্য দক্ষতা তৈরি করে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নে সহায়তার মাধ্যমে, আজ এখানে উপস্থিত তরুণরা বাংলাদেশ এবং বিশ্বের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে সহায়তা করবে”। তরুণদের বর্তমানে অর্জিত দক্ষতা কিভাবে ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে, সে প্রসঙ্গে গুরুত্ব দিয়ে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “তরুণদের দৃষ্টিভঙ্গি, শক্তি এবং সাগ্রহ অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও প্রগতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করবে। টম মিসোসা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত  তরুণদের দীর্ঘস্থায়ী উন্নয়ন, গ্রিন টেকনোলোজি এবং পরিবেশ স্টুয়ার্ডশিপ নিয়ে আগ্রহ ও আলোচনা আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যত উন্নয়নের কর্মসূচিতে আমাদের সমঝোতার অংশ হিসেবে এই যুব সম্মেলনে ইউএনডিপির সাথে কাজ করতে পেরে ব্রিটিশ কাউন্সিল আনন্দিত। আমরা শিক্ষার অনন্য শক্তিকে একযোগে কাজে লাগাতে চাই এবং সারাদেশের তরুণদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করে তাদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হবার সম্ভাবনা বাড়াতে চাই। ইংরেজি শিক্ষা এবং শিল্পকলায় জীবনমুখী সুযোগ তৈরির মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে দক্ষ্ ও আত্মবিশ্বাসী করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “স্মার্ট বাংলাদেশ রূপকল্প ২০৪১-এর যাত্রাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে জনমিতিক লভ্যাংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ যাত্রায় আমাদের তরুণদের দক্ষ করে তুলতে হবে, এবং এটা করার এখনই সময়। আজ আমরা ইয়ুথ স্কিলস কনফারেন্স ২০২৩ -এর আয়োজনে সকলে একত্রিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময় অসংখ্য তরুণ, যাদের মধ্যে অমিত সম্ভাবনা লুকিয়ে রয়েছে। এ সম্মেলন সবাইকে একত্রিত …

    Read More »
  • কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

    উৎসবমুখর পরিবেশে কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন সমন্বয়ক জাহাঙ্গীর খান পলাশের পরিচালনায় সভাপতি…

    Read More »
  • ছাত্রলীগের প্রথম সভাপতির স্ত্রীর ইন্তেকাল

      বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রথম সভাপতি সাবেক এমএলএ, পার্লামেন্টারি সেক্রেটারি (যুক্তফ্রন্ট) ও…

    Read More »
  • সড়ক পরিবহন আইনে যাত্রী অধিকার প্রতিষ্টার দাবীতে ১৩ সেপ্টেম্বর দেশে যাত্রী অধিকার দিবস পালনের ডাক

    ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার : আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার দেশে ৫ম বারের মত যাত্রী অধিকার দিবস পালনের ডাক…

    Read More »
  • হায়দার আলী রনি সাংগঠনিক সম্পাদক হওয়ায় কর্ণফুলীতে বাধভাঙা উচ্ছ্বাস

    হায়দার আলী রনি, তৃণমূল নেতাদের চোখে ‘চমক’ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন কর্ণফুলী উপজেলা…

    Read More »
  • ডা. সোহেল মাহমুদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল নিযুক্ত

    ফরেনসিক বিশেষজ্ঞ ডা. সোহেল মাহমুদকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে ফরেনসিক মেডিসিন অধ্যাপক…

    Read More »
Back to top button