সংগঠন সংবাদ
-
বন্যাদুর্গত ১০ হাজার পরিবারের পাশে গ্রামীণফোন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)’র সহযোগিতায় চট্টগ্রাম বিভাগের বন্যা কবলিত অঞ্চলে ১০ হাজার পরিবারের হাতে ত্রাণের খাদ্যসামগ্রী পৌঁছে দেবে গ্রামীণফোন। পাশাপাশি, পানযোগ্য নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে পাঁচটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও স্থাপনে সহায়তা করবে গ্রামীণফোন। সম্প্রতি (১৩ আগস্ট) বিডিআরসিএস ও গ্রামীণফোন যৌথভাবে এ ত্রাণ বিতরণ শুরু করেছে। এ প্রসঙ্গে গ্রামীণফোনের ভারপ্রাপ্ত চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হোসেন সাদাত বলেন, “চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন অগণিত মানুষ। প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসের কারণে মানুষ নিরাপদ খাবার ও সুপেয় পানির সঙ্কটে রয়েছেন। বন্যাকবলিত অঞ্চল সমূহে নেটওয়ার্ক সুবিধা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ সেবা নিশ্চিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের কর্মীবৃন্দ। সেই সাথে, দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা দুর্গত পরিবারগুলোর হাতে খাদ্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছি। দেশের প্রয়োজনে যেকোনো সময় সহযোগিতার হাত বাড়াতে অঙ্গীকারবদ্ধ গ্রামীণফোন।” বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সেক্রেটারি জেনারেল কাজী শফিকুল আজম বলেন,“ বন্যার ফলে চট্টগ্রাম অঞ্চলের মানুষ এক অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বন্যার কারণে সৃষ্ট বিরূপ পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলেমানুষের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গিয়েছে। আবারও আমরা গ্রামীণফোনের সাথে একাত্মতা প্রকাশের মাধ্যমে এ পরিস্থিতিতে প্রান্তিক মানুষ ও কমিউনিটির পাশে দাঁড়াতে পেরেছি।” উল্লেখ্য, ইতোপূর্বে ২০২২ সালে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা মোকাবেলায় ১৫ হাজার পরিবারের কাছে খাদ্য ত্রাণ সুবিধা পৌঁছে দেয় গ্রামীণফোন। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে জনসাধারণের স্বাস্থ্যসেবায় চারটি মেডিকেল ক্যাম্পও স্থাপন করে প্রতিষ্ঠানটি।
Read More » -
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে ইয়ুথনেট ক্লাইমেট ফর জাস্টিস
বান্দরবানে ইতিহাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ক্লাইমেট ফর…
Read More » -
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
বোয়ালখালীতে (১৫ আগস্ট ২০২৩) মঙ্গলবার একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের…
Read More » -
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে জাতির পিতা এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ t প্রেস বিজ্ঞপ্তি t জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক…
Read More » -
জেদ্দায় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস” পালন
সৌদিআরব প্রতিনিধি : বাংলাদেশ কনুস্যলেট জেনারেল, জেদ্দা কর্তৃক ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর…
Read More » -
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও শোকসভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর উদ্যোগে দিনব্যাপী খতমে…
Read More » -
শোক দিবসে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর আলোচনা সভা ও দোয়া মাহফিল
চট্টগ্রাম প্রতিনিধি: সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক…
Read More » -
গ্রামীণফোনের বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন
দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন করেছে গ্রামীণফোন। দিবসটি লক্ষ্যে প্রকৃতি রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ নিয়ে…
Read More » -
সিগারেট কোম্পানি গোপনে তরুণদের ই-সিগারেট সেবনে উদ্বুদ্ধ করছে
– মানস এর সভায় বক্তারা সরকারের ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়ার লক্ষ্যকে ব্যহত করতে সিগারেট কোম্পানিগুলো তরুণদের ধূমপানে আকৃষ্ট করছে। এজন্য বিশ^বিদ্যালয়ে…
Read More » -
২৫ বছরের গৌরবময় পথচলা হুয়াওয়ের স্বপ্ন এবার বাংলাদেশের আগামী রূপকল্প বাস্তবায়ন
[ঢাকা, ২১ জুলাই, ২০২৩] বাংলাদেশে ২৫ বছরের যাত্রা সম্পন্ন করেছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি দেশের পরবর্তী রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশের পাশে থেকে কাজ…
Read More »