সংগঠন সংবাদ

  • উবারের বার্ষিক প্রতিবেদন: বাংলাদেশে ক্রমাগত উন্নতির চিত্র প্রকাশিত

    ঢাকা, ২৬ ডিসেম্বর ২০২২: আজ প্রতি বছরের মতো এবারও বার্ষিক প্রতিবেদন প্রকাশ করলো উবার। ২০২২ সালে ১৫ কোটি কিলোমিটার ট্রিপ…

    Read More »
  • ও’ফ্যানস ফেস্ট উদযাপন করল অপো

     [ঢাকা, ডিসেম্বর ২২, ২০২২] গ্রাহকদের সাথে মনে রাখার মত স্মৃতি তৈরির মাধ্যমে নিজেদের মধ্যকার সম্পর্ককে আরো গভীর ও অর্থপূর্ণ করে…

    Read More »
  • চট্টগ্রামের বিশিষ্ট কীর্ত্তনীয়া শিল্পী শম্ভু দাসের মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ

    বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুড়ি গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট কীর্ত্তনীয়া ও শ্রী শ্রী রাধামাধব সম্প্রদায় এর পরিচালক কীর্ত্তনীয়া শিল্পী শম্ভু দাস শারীরিক…

    Read More »
  • এনার্জেটিক একাডেমি’র যাত্রা শুরু

    স্টাফ রিপোর্টার শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষা-বিষয়ক প্ল্যাটফর্ম ই-স্কুল অব লাইফ’র সহযোগিতায় ‘এনার্জেটিক একাডেমি’র উন্মোচন করলো এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল)। আজ (২২ ডিসেম্বর) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিটির উদ্বোধন করা হয়। একাডেমিতে সর্বোচ্চ চাহিদাসম্পন্ন বিভিন্ন অনলাইন ট্রেনিং কোর্স করার সুযোগ থাকবে। এনার্জেটিক একাডেমির উদ্দেশ্য প্রকৌশল খাত ও একই সাথে দেশের জন্য দক্ষ মানব সম্পদ তৈরি করা। শিক্ষার্থীদের অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে আগামীর জন্য প্রস্তুত করবে এনার্জেটিক একাডেমি; আর এই অনলাইন লার্নিং প্ল্যাটফর্মটির প্রযুক্তিগত দিকগুলোর দেখভাল করবে ‘ই-স্কুল অব লাইফ’। অংশগ্রহণকারীরা নিজের জন্য উপযোগী পাঠ্যক্রমের মাধ্যমে প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের কাছ থেকে জ্ঞান অর্জন করার বিস্তৃত সুযোগ পাবেন। এনার্জেটিক একাডেমি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) অন্তর্ভূক্ত মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো লক্ষ্যগুলো অর্জনে অবদান রাখতে আগ্রহী। বিশেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অপারেটর, টেকনিশিয়ান ও সার্ভিস ম্যানেজার হিসেবে কর্মরত ব্যক্তিরা এই উদ্যোগ থেকে উপকৃত হবেন। এই উদ্যোগে প্রশিক্ষক হিসেবে নিজেদের দক্ষ কর্মী, প্রদর্শনের জন্য নিজস্ব মেশিনারি এবং ট্রেনিং কোর্সের জন্য লেকচার প্রস্তুত করা সহ নিজস্ব সক্ষমতা ব্যবহার করবে এনার্জিপ্যাক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিকেল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক মোহাম্মদ তামিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্লোকাল লার্নিং ম্যানেজমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতিক উল্লাহ মাসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক, সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পার্সন) হুমায়ুন রশিদ এবং অন্যান্যরা। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর কেমিকেল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক মোহাম্মদ তামিম বলেন, “বর্তমানে ডিজিটাল ট্রান্সফরমেশন এর মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতার এই যুগে সবার জন্য বাস্তবমুখী শিক্ষার সুযোগ তৈরি ও জ্ঞানের বিকাশ ঘটাতে কাজ করবে এনার্জেটিক একাডেমি। এরকম একটি ভালো উদ্যোগ গ্রহণ করায় এনার্জেটিক একাডেমির পাশাপাশি এনার্জিপ্যা জন্য শুভকামনা।” এনার্জিপ্যাকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ বলেন, ‘এনার্জেটিক একাডেমি এনার্জিপ্যাকের নিজস্ব উদ্যোগ। এর উদ্দেশ্য পাওয়ার জেনারেশন ও অন্যান্য প্রযুক্তিগত বিষয়গুলোতে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা এবং এমন দক্ষ জনশক্তি তৈরি করা, যারা সহজেই চাকরির বাজারে প্রবেশ করতে পারবে। শিক্ষার্থীরা এনার্জিপ্যাকে কর্মরত এমন প্রকৌশল বিশেষজ্ঞদের কাছ থেকে শিখতে পারবে এবং ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।’

    Read More »
  • বোয়ালখালীতে সামাজিক সংগঠন ইনফিনিটি-অসীমের কম্বল বিতরণ

    চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে সামাজিক সংগঠন ইনফিনিটি অসীমের পক্ষ শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বিকাল…

    Read More »
  • বোয়ালখালীতে শুভ বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও গির্জা পরিদর্শন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী

    বোয়ালখালীতে ২৫ ডিসেম্বর ২০২২ খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ  খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান…

    Read More »
  • চরের নাম ইয়ুথনেট, বানভাসীদের মুখে হাসি

     এ বছরে দুটি ভয়ংকর বন্যার কবলে পড়ে কুড়িগ্রামের দুর্গম চরে বসবসকারী দুর্গতরা। দারিদ্রতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে বেড়ে যাওয়া প্রাকৃতিক…

    Read More »
  • সাইবার ড্রিলের বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    সাইবার নিরাপত্তায় সক্ষমতা বৃদ্ধি এবং দেশের তরুণ সাইবার যোদ্ধাদের উৎসাহিত করতে বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (BGD e-GOV CIRT) এর আয়োজনে…

    Read More »
  • গ্রাহক তথ্যের নিরাপত্তায় মাইক্রোসফটের সল্যুশন ব্যবহার করবে ইউসিবি

    স্টাফ রিপোর্টার গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমে ভিন্নমাত্রা সংযোজন (এক্সসেপশনাল ভ্যালু), খরচ-সাশ্রয় (কস্ট সেভিংস) ও অত্যাধুনিক নিরাপত্তায় মাইক্রোসফটের সল্যুশন ব্যবহার করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। সম্প্রতি রাজধানীর গুলশানে ইউসিবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। লাইসেন্সিং সল্যুশন পার্টনার হিসেবে থাকরাল ওয়ান মাইক্রোসফট এন্টারপ্রাইজ অ্যাগ্রিমেন্ট (চুক্তি) এর মাধ্যমে ব্যাংকটি কস্ট সেভিংস, বিভিন্ন ধরনের সুবিধা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন মাত্রা সংযোজনের বিষয়টি নিশ্চিত করবে। পাশাপাশি, এ চুক্তিটি সফটওয়্যার সার্ভিসেস ও লাইসেন্স কেনার বিষয়টিকে সহজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউসিবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ইনফরমেশন টেকনোলজি কাশেফ রহমান, মাইক্রোসফট এসইএ নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুন চিয়া, চিফ অপারেটিং অফিসার মার্ক ওয়ালটন, মাইক্রোসফট ভুটান, বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইউসুপ ফারুক এবং মাইক্রোসফট লাইসেন্সিং সল্যুশন পার্টনার থাকরাল ওয়ানের চিফ এক্সিকিউটিভ অফিসার বাসাব বাগচী। অনুষ্ঠানে ইউসিবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটছে। এ পরিস্থিতিতে, ব্যাংকের পারফরমেন্স বৃদ্ধি ও সাইবার নিরাপত্তায় আমাদের অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন। এ অংশীদারিত্ব আমাদের ব্যাংককে প্রয়োজন অনুসারে সর্বাধুনিক মাইক্রোসফট সফটওয়্যার পরিসেবা ও লাইসেন্সগুলো নির্বিঘ্নে ব্যবহার করার ক্ষেত্রে ম্যানেজেবল (পরিচালনযোগ্য) ও কাস্টমাইজড বাণিজ্যিক লাইসেন্সিং প্রোগ্রামের সুবিধা দিতে, প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গি প্রদর্শন ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।’ এ চুক্তির অধীনে, ব্যাংকের কাছে একটি কাস্টমাইজড সল্যুশনের প্রবেশাধিকার থাকবে। এ সল্যুশনে থাকছে মাইক্রোসফট ৩৬৫, মাইক্রোসফট ৩৬৫ এন্টারপ্রাইজ প্ল্যান (ইথ্রি, এফথ্রি), ডেস্কটপ অ্যাপগুলোর আপ-টু-ডেট স্যুট সহ এন্টারপ্রাইজের জন্য বিভিন্ন অ্যাপস এবং মাইক্রোসফট ডিফেন্ডার ফর অফিস প্ল্যান-১, যা ব্যাংকটিকে সন্দেহজনক ও ক্ষতিকর ইমেইল ও লিংক থেকে সুরক্ষিত রাখবে। এ বিষয়ে মাইক্রোসফট এসইএ নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুন চিয়া বলেন, ‘মাইক্রোসফটের অত্যাধুনিক প্রযুক্তিগুলো গ্রহণ করার মাধ্যমে ইউসিবি’র কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং একটি প্রতিযোগিতামূলক আবহ তৈরি হবে; পাশাপাশি তাদের গ্রাহকদের আরো ভালো পরিষেবা দিতে সক্ষম করে তুলবে বলে আমি মনে করি। ইউসিবি মাইক্রোসফটের ওপর যে আস্থা রেখেছে, এ অংশীদারিত্বটি সে বিষয়টিকে তুলে ধরে। এছাড়া, বাংলাদেশের বৃহত্তম এই বেসরকারি ব্যাংককে এমপাওয়ার করার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান এবং তাদের গ্রাহক, কর্মী, ডেটা ও অবকাঠামো সুরক্ষা প্রদানের জন্য আমাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।’

    Read More »
  • ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট জয়ী কক্সবাজারের জিমরান

    ইয়ুথ চ্যাম্পিয়ন’স অব দ্য এনভায়রনমেন্ট ২০২২ বিজয়ী হয়েছেন কক্সবাজারের তরুণ জলবায়ু কর্মী মো: জিমরান মো: সায়েক। তিনি পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট…

    Read More »
Back to top button