সংগঠন সংবাদ
-
মুসলিম এইড পলিটেকনিক কলেজ প্রশিক্ষনার্থীদের মাঝে ফ্রি ল্যাপটপ বিতরণ
মালিক উজ জামান, যশোর : বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশের উদ্যোগে প্রজেক্ট সমাপনী সনদ ও ল্যাপটপ বিতরণ…
Read More » -
নাগরিক অধিকার বাস্তবায়ন ও পূর্ণবাসন না করে উন্নয়ন প্রকল্পের কাজ চরম মানবাধিকার লংঘন: হিউম্যান রাইটস
হোসেন বাবলা::২৮নভেম্বর,চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ড ও পতেঙ্গার আংশিক এবং মধ্যম হালিশরের কিছু অংশের বেড়ীবাধঁ এলাকায় দীর্ঘ…
Read More » -
বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড’পেলো হুয়াওয়ে
স্টাফ করেসপন্ডেন্ট ‘বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছে আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশ। বাংলাদেশের আইসিটি খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি ও এই খাতে ট্যালেন্ট ইকোসিস্টেমের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ফরেন ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত বিএসএইচআরএম-গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স ৯ম আন্তর্জাতিক এইচআর কনফারেন্স ২০২২-এ হুয়াওয়েকেব এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন হুয়াওয়ে টেকনোলোজিস (বাংলাদেশ) লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান হুয়াং বাওশিয়ং। ‘ইন বাংলাদেশ ফর বাংলাদেশ’ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশে ১৯৯৮ সালে কার্যক্রম শুরু করে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। দীর্ঘ সময়ের এই যাত্রায় ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে গ্রাহক-কেন্দ্রিক উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেছে হুয়াওয়ে বাংলাদেশ। দেশের গ্রাহক, ভেন্ডর ও রিসার্চ ইনস্টিটিউটগুলোর সাথে বিভিন্ন পর্যায়ের নানামুখী অংশীদারিত্বের মাধ্যমে কাজ করে গেছে প্রতিষ্ঠানটি। আইসিটি স্কিলস প্রতিযোগিতা, সিডস ফর দ্য ফিউচার, ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম, আইসিটি একাডেমি, হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর এবং আরও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম উন্নয়নে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। স্থানীয় কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে বিশ্বমানের কাজের সুযোগ তৈরি করতে চাইছে প্রতিষ্ঠানটি। দেশের সামগ্রিক আইসিটি খাতকে সফল ও টেকসই করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। হুয়াওয়ে বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান হুয়াং বাওশিয়ং বলেন, ‘এই ব্যবসায়িক ইকোসিস্টেমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ২০ হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে হুয়াওয়ে। ভিন্ন ভিন্ন অপারেটরের সাথে একযোগে টুজি, থ্রিজি ও ফোরজি চালু করে প্রতিষ্ঠানটি; পাশাপাশি, ফাইভজি উন্মোচনের লক্ষ্যেও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছে তারা। বিভিন্ন ক্যাম্পেইন ও উদ্যোগের মাধ্যমে আইসিটি ইকোসিস্টেমের বিকাশে সম্প্রতি বাংলাদেশ সরকারের সাথে কাজ শুরু করেছে হুয়াওয়ে।’
Read More » -
হিন্দু শাস্ত্রীয় সংগীত ইংরেজিতে অনুবাদের উদ্যোগ
ইংরেজি ভাষায় কীর্তন, শ্যামা ও ভজনের মতো হিন্দু শাস্ত্রীয় সংগীতগুলো অনুবাদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নজরুল ইনস্টিটিউট এ বিষয়ে…
Read More » -
দু’বছরে ১২ কোটি মানুষকে কানেক্ট করবে হুয়াওয়ে!
স্টাফ রিপোর্টার আগামী দুই বছরের মধ্যে বিশ্বের ৮০টিরও বেশি দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ১২ কোটি মানুষকে কানেক্টিভিটি সুবিধার আওতায় নিয়ে…
Read More » -
সিটিবাসের ই-টিকিটে সরকার নির্ধারিত ভাড়ার পূর্ণাঙ্গ তথ্য সংযোজন চাই যাত্রী কল্যাণ সমিতি
ঢাকা, ২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার : আধুনিক গণপরিবহন সেবায় ই-টিকেটিং ব্যবস্থাকে স্বাগত জানিয়ে যাত্রী কল্যাণ সমিতির নেতারা দাবী করেন, পরিবহন…
Read More » -
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢাক ঢোল ও সানাই বাদনের মধ্যে দিয়ে চট্টগ্রাম পতেঙ্গা সী বিচ চত্বরে উন্নয়ন উৎসব অনুষ্ঠিত
আজ শনিবার (২৬ নভেম্বর ২০২২) বিকাল তিনটায় চট্টগ্রাম পতেঙ্গা সী বিচ চত্বরে চট্টগ্রাম নাগরীক উদ্যোগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী…
Read More » -
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল’র ব্র্যান্ড ও লোগো উন্মোচন
স্টাফ রিপোর্টার ক্রমবর্ধমান শিক্ষার চাহিদা মেটাতে এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য প্রস্তুত করার লক্ষ্যে এসটিএস গ্রুপ বাংলাদেশে ‘গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল’ নামের একটি প্রিমিয়াম স্কুল চালু করেছে। সোমবার (২১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে স্কুলটির ব্র্যান্ড ও লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন- এসটিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদ্দিন, এসটিএস এডুকেশন এর সিইও মানষ সিং, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল রমেশ মুডগা এবং এসটিএস গ্রুপের বোর্ড মেম্বার ও সিনিয়র লিডারশিপ টিমের সদস্যরা। এসটিএস গ্রুপের সিইও মানষ সিং বলেন, ‘আন্তর্জাতিক মানের স্বাস্থ্য ও শিক্ষা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশে ১৯৯৭ সালে এসটিএস গ্রুপের যাত্রা শুরু হয়। আমাদের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আমরা গ্লেনরিচ ইন্টারন্যাশনাল নামে নতুন একটি স্কুল চালু করেছি, যা সুষ্ঠু পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের ২১ শতকের শিক্ষা প্রদানের বিষয়টি নিশ্চিত করবে।’ এ প্রসঙ্গে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল’র প্রিন্সিপাল রমেশ মুডগাল বলেন, ‘স্কুল অব লাইফ’ ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের জন্য একটি উন্নত পরিবেশ তৈরির চেষ্টাই করবে না; পাশাপাশি, এটি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও সততা জাগিয়ে তুলবে, যাতে তারা সত্যিকার অর্থে ভবিষ্যত জীবনের জন্য প্রস্তুত হতে পারে। এ মহৎ উদ্দেশ্য সম্পন্ন করার জন্য গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল ভালো শিক্ষক তৈরির গুরুত্বও তুলে ধরবে, যা শিক্ষার্থীদের একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য জীবন দক্ষতা অর্জনে সহায়তা করবে বলে আমি মনে করি।’ গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল এসটিএস গ্রুপের (দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট গ্রুপ) নতুন একটি উদ্যোগ; যারা স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের মান উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করছে। এসটিএস গ্রুপ এমন প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে, যা মানুষের জীবনমানের ওপর ইতিবাচক ও টেকসই প্রভাব ফেলবে। প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির অংশ হিসেবে, এসটিএস গ্রুপ এবার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল চালু করেছে, যা কেমব্রিজ পাঠ্যক্রম অনুসরণ করবে। ‘স্কুল অব লাইফ’ ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি অভূতপূর্ব এবং সমন্বিত শিক্ষার অভিজ্ঞতা প্রদানের জন্য এই স্কুলটি বিশেষ কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার্থীদের জন্য দেশে প্রথমবারের মতো এ স্কুলটি বিভিন্ন প্রোগ্রাম চালু করেছে। এগুলো হলো: স্টেমরোবো’র সহযোগিতায় রোবোটিক্স অনুমোদিত পাঠ্যক্রম, ম্যাথবাডি’র সহযোগিতায় ম্যাথ ল্যাব, যুক্তরাজ্যের রয়্যাল স্কুল অব মিউজিকের অ্যাসোসিয়েটেড বোর্ড কর্তৃক স্বীকৃত মিউজিক, বিউমন্ট কর্তৃক স্বীকৃত অত্যাধুনিক সুবিধা এবং আলিয়ঁস ফসেজ ডো ঢাকা কর্তৃক ফরাসি ভাষার ওপর সার্টিফিকেশন। এছাড়াও, স্কুলটিতে অন্যান্য সুবিধাও প্রদান করবে। এগুলো হলো: সবগুলো শ্রেণিকক্ষে ওয়াইফাই সুবিধা, ভয়েস রেকর্ডিং সহ সিসিটিভি কাভারেজ, বাচ্চাদের বাবা-মায়ের জন্য লাউঞ্জ, খেলার জন্য বিশেষ স্থান (অত্যাধুনিক ও বিশ্বমানসম্পন্ন), সংযুক্ত কোলাবোরেটিভ রুম, বিনোদনের জন্য বিশেষ এলাকা এবং শিক্ষার্থীদের বয়স অনুযায়ী ডিজাইনকৃত শ্রেণিকক্ষ। এ সব ব্যতিক্রমী ফিচারগুলো এ স্কুলটিকে বিশেষত্ব দিয়েছে।
Read More » -
বোয়ালখালীতে সংস্কৃতি কর্মী ও সাংবাদিক বিটু বড়ুয়ার শুভ বিবাহ অনুষ্ঠানে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক মানপত্র প্রদান ও শুভেচ্ছা বিনিময়
আজ রবিবার (২০ নভেম্বর ২০২২) বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র পরম কল্যাণ মিত্র জার্মানি প্রবাসী সময় সংবাদের সিনিয়র রিপোর্টার বোয়ালখালী পৌরসভার হাজারীর…
Read More » -
জিপি’র স্টার গ্রাহকরদের জন্য শুরু হয়েছে ‘ট্রাভেল ফেস্ট’
স্টাফ রিপোর্টার আসন্ন ভ্রমণের জন্য উপযোগী মৌসুমের বিষয়টিকে চিন্তা করে গ্রামীণফোনের স্টার গ্রহকদের জন্য শুরু হয়েছে ‘ট্রাভেল ফেস্ট’। শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফেস্ট উদ্বোধন করা হয়। যেখানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন অন্যান্য কর্তাবৃন্দ এবং স্বনামধন্য ট্রাভেল অপারেটর প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এই ফেস্টে ট্রাভেলাররা তাদের ভ্রমণ গন্তব্যের পুরো তথ্য, ভ্রমণের পথ, হোটেল, ভাড়া, গাইড সহ বিবিধ তথ্য ও পরামর্শ পাবেন একই জায়গায়। ফেস্টটি চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। ফেস্টে মোট ২৫টি এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল এবং রিসোর্ট-এর প্রতিনিধিরা আকর্ষণীয় প্যাকেজগুলো তুলে ধরছেন। গ্রামীণফোনের স্টার গ্রাহকদের…
Read More »