সংগঠন সংবাদ
-
অন্ধকার দ্বীপে এ যেন এক আলোকবর্তিকা
মুহাম্মদ রিদোয়ানুল হক: কক্সবাজার জেলার অন্যতম একটি দ্বীপ উপজেলা কুতুবদিয়া। হযরত শাহ আবদুল মালেক শাহ (রা) পূণ্য ভূমি কুতুবদিয়া। চারদিকে…
Read More » -
শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল ক্রীড়াচক্রের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। মঙ্গলবার…
Read More » -
ক্রস বর্ডার পলিসি নিয়ে ই-ক্যাবের কর্মশালা
ক্রসবর্ডার ই-কমার্স পলিসি নিয়ে কর্মশালার আয়োজন করেছে ই-ক্যাব। ১৫ অক্টোবর ২০২২ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে স্টেক হোল্ডারদের সমন্বয়ে এই…
Read More » -
সমাজের কথা’র ১৫ বছরে পদার্পন
মালিক উজ জামান, যশোর : দৈনিক সমাজের কথা’র ১৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। শুক্রবার প্রকাশনার চৌদ্দ বছর পূর্ণ হওয়ায় পত্রিকা দপ্তরে…
Read More » -
বিবিসি বাংলার ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ
যুক্তরাজ্যের আন্তর্জাতিক গণমাধ্যম সম্প্রচার সংস্থা ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন- বিবিসি বাংলা রেডিও এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর চট্টগ্রাম জেলা শাখা। মঙ্গলবার (১১ অক্টোবর ২০২২) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর শুলকবহর, পাঁচলাইশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সদস্য ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল। মূখ্য আলোচক রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল বলেন, ১৯৪১ সালের ১১ই অক্টোবর সাপ্তাহিক মাত্র ১৫ মিনিটের রেডিও অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিলো বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বাংলা বিভাগ। পরে ১৬৬৫ সাল থেকে পর্যায়ক্রমে নিয়মিত সংবাদ সম্প্রচার শুরু। সেই থেকে হাটি হাটি পা পা করে নানা চড়াই–উতরাই পেরিয়ে ৮১ বছরে পদার্পণ করেছে বিবিসি বাংলা বিভাগ। নিরপেক্ষ অনুষ্ঠান তথা সংবাদ পরিবেশনের কারণে বাংলাদেশ, ভারত, তথা এশিয়া, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, আমেরিকা এবং ইউরোপ–সহ সমগ্র বিশ্বে কোটি কোটি বাংলাভাষী শ্রোতাদের কাছে বিবিসি বাংলা অন্যতম একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিরপেক্ষ সংবাদ প্রচারের কারণে বিপুল জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করে বিবিসি বাংলা। তিনি আরো বলেন, গত ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে বিবিসি বাংলা বিভাগের মাধ্যমে জানতে পারলাম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস কর্তৃপক্ষ ২৯শে সেপ্টেম্বর সিদ্ধান্ত নিয়েছে, বাংলাসহ ১০টি অর্থাৎ আরবি, ফার্সি, চীনা, কিরগিজ, উজবেক, হিন্দি, ইন্দোনেশিয়ান, তামিল ও উর্দু ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করে দিয়ে শুধু অনলাইন কার্যক্রম (ওয়েবসাইট পরিষেবা) পরিচালনা করবে। অর্থাৎ বিবিসি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে ৮১ বছর সম্প্রচারের পর বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধ হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী মার্চ ২০২৩ সালের মধ্যে বিবিসি তার বাংলা রেডিও সম্প্রচার পুরোপুরি বন্ধ করে দিবে। বিবিসি’র বাংলা অনুষ্ঠানটি বন্ধ হলে এ অঞ্চলের অনেক শ্রোতাদের মত সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর সদস্যবৃন্দ বর্হিবিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য ও সঠিক সংবাদ শ্রবণ থেকে বঞ্চিত হবে। তিনি বিবিসি বাংলার ৮১তম বার্ষিকীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, বাংলা ভাষার কোটি শ্রোতাদের কথা চিন্তা করে বিবিসি বাংলা রেডিও অনুষ্ঠান যেন বন্ধ না করা হয়।…
Read More » -
কাতারে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠীর কর্মী সমাবেশ
কাতারস্থ বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠীর কর্মী সমাবেশ বৃহস্পতিবার শিল্পনগরী সানাইয়া প্লাজা মল আনন্দ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ও…
Read More » -
বি-৯১৮ এর লাল্টু-বাহাদুর পরিষদ প্যানেল বিজয়ী
মালিক উজ জামান, যশোর : যশোর জেলা ট্রাক-ট্রাক্টর-কাভার্ডভ্যান ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে লাল্টু-বাহাদুর পরিষদ বিজয়ী…
Read More » -
যশোর সদরে ১৫২ মন্দিরে স্থায়ী সিসি ক্যামেরা স্থাপন এমপি কাজী নাবিলের
মালিক উজ জামান, যশোর : যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের…
Read More » -
উপমহাদেশের বিখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১১তম জন্মবার্ষিকী পালিত
সংবাদদাতা: মাহফুজ রকি (বোয়ালখালী চট্টগ্রাম) একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের বিখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১১তম জন্মবার্ষিকী বোয়ালখালী পৌরসভায় শিল্পীর বাস্তুভিটায় সমাধি প্রাঙ্গণে…
Read More » -
গ্রামীণফোনের স্কিটো হ্যাকাথনে বিজয়ী ‘সার্কিট ব্রোকার্স’
[ঢাকা, ০১ অক্টোবর, ২০২২] ‘স্কিটো হ্যাকাথন’ প্রোগ্রামের ফিনালে আয়োজন করেছে তরুণদের জন্য গ্রামীণফোনের জনপ্রিয় বিশেষ প্যাকেজ স্কিটো। সম্প্রতি, রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জিপি হাউজে এক জমকালো অনুষ্ঠানে এ প্রতিযোগিতার বিজয়ী ও রানার–আপদের নাম ঘোষণা করা হয়। ফাইনালে বিজয়ী হয় সার্কিট ব্রোকার্স। ‘হ্যাক ইট টু মেক ইট’ প্রতিপাদ্যে এ স্কিটো হ্যাকাথন আয়োজনের উদ্দেশ্য ছিলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ এবং মেধাবী শিক্ষার্থীদের ব্যবসায়িক মডেল সম্পর্কে তাদের যে আগ্রহ রয়েছে এমন কার্যক্রমে জড়িত হতে উৎসাহিত করা এবং স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচের (কৌশলগত পদক্ষেপ) মাধ্যমে সমস্যা সমাধানে তাদের যে সক্ষমতা প্রমাণ করা। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের একটি সমস্যা (কেস) দেওয়া হয় এবং এ সমস্যা সমাধানের জন্য ব্যবসায়িক মডেল ও প্রোটোটাইপ তৈরি করতে বলা হয়। চলতি বছরের জুন মাসে স্কিটোর হ্যাকাথনে অংশ নেয়ার জন্য অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। সর্বোপরি, তিন থেকে পাঁচ জন সদস্যদের নিয়ে গঠিত দশটি টিমকে ফাইনালের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত করা হয়। এ নিয়ে গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব বলেন, “তরুণদের সবসময় প্রাধান্য দিয়ে বিবেচনা করে গ্রামীণফোন। এক্ষেত্রে, গ্রামীণফোন বিশ্বাস করে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ আমাদের তরুণ প্রজন্ম চতুর্থ শিল্প বিল্পবের সুযোগ নিতে সক্ষম হবে যদি তারা ভবিষ্যত-উপযোগী ডিজিটাল দক্ষতা অর্জন করতে পারে এবং তারাই ভবিষ্যতের অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের প্রবলেম-সলভিং (সমস্যা সমাধান) কর্মকাণ্ডে যুক্ত করাই স্কিটো হ্যাকাথনের প্রাথমিক লক্ষ্য ছিলো, যাতে শিক্ষার্থীরা চাকরির বাজারে প্রবেশ করার আগে প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে ভালো ধারণা লাভ করেন। তিনি আরো বলেন, “প্রতিযোগিতায় তরুণদের কাছ থেকে আমরা ই-লার্নিং, ইয়ুথ ওয়েলবিইং ও গেমিং ইত্যাদি ক্ষেত্রে বেশ কিছু চমৎকার ও উদ্ভাবনী ধারণা পেয়েছি। আমরা জানি, তরুণদের মধ্যে বহুমুখী সম্ভবনা রয়েছে, দিনশেষে তারাই ‘স্মার্ট বাংলাদেশ’গড়ে তুলবে।” এ নিয়ে চ্যাম্পিয়ন টিমের আনিকা রাহনুমা বলেন, “সমাধানের জন্য আমাদের ওপেন-এন্ডেড একটি কেস দেয়া হয়। এ কেস সমাধানে আমাদের স্বাধীনভাবে ব্রেইনস্টর্ম করা ও সৃজনশীল আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ দেয়া হয়। স্কিটো হ্যাকাথন আমাদের জন্য অনেক উপভোগ্য ছিলো। আমাদের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। অসাধারণ এ প্রতিযোগিতা আয়োজনের জন্য আমি স্কিটো ও গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই।” স্কিটো ও গ্রামীণফোন আয়োজিত প্রথমবারের মতো এ হ্যাকাথন প্রতিযোগিতায় রূপান্তরমূলক বিভন্ন আইডিয়া তুলে ধরা হয়। স্কিটো হ্যাকাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) টিম ‘সার্কিট ব্রোকার্স।’ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার–আপ হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) টিম ‘এন্ড গেম’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম ‘ইনমেটস।’ গ্রামীণফোনের সিএইচআরও সৈয়দ তানভির হোসেন এবং সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বিজয়ীদের হাতে চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের আইটি’র ডিরেক্টর এস এম মনিরুল হক, হেড অব কমার্শিয়াল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ভৈভব মধুকর নিক্তে, হেড অব বিজনেস পার্টনার অ্যান্ড সার্কেল এইচআর শায়লা রহমান, হেড অব স্কিটো কাজী ইমরান মাহবুবসহ গ্রামীণফোনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ। পুরস্কার হিসেবে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পায় ১ লাখ টাকা এবং প্রথম ও দ্বিতীয় রানার–আপ টিমকে যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকার চেক দেয়া হয়।
Read More »