সংগঠন সংবাদ

  • প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীরের পিতা সাবেক বোর্ড কর্মকর্তা তোফাজ্জেল হোসেন পরলোকে

    মালিক উজ জামান, যশোর : প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীরের পিতা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের সাবেক শিক্ষা…

    Read More »
  • বন্যাদুর্গতদের পাশে গ্রামীণফোন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

    [ঢাকা, ০৪ জুলাই, ২০২২] বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া লাখো মানুষের খাবার, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ প্রতিকূল পরিস্থিতিতে, দায়িত্বশীল  প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে এসেছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি বন্যাদুর্গত এলাকার মানুষদের ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের আওতায়, ইতোমধ্যে নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জে চারটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এই ক্যাম্পগুলোর মাধ্যমে এ জেলাগুলোর পাশ্ববর্তী উপজেলা সমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও ওষুধ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। দশ দিন ব্যাপী এ উদ্যোগটি  গত মাসের ২৯ তারিখ থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ০৮ জুলাই। এ সময়ে ছয় হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা সেবা দেয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ লক্ষ্যেই টিমের প্রতিটি সদস্য এ অঞ্চলগুলোতে নিবেদিতভাবে কাজ করছেন। গ্রামীণফোন ও বিডিআরসিএস’র যৌথ এ উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে  নেত্রকোনা সদর, বারহাট্টা, কলমাকান্দা, দক্ষিণ সুরমা, কানাইঘাট, ওসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২১৭৩জনকে  চিকিৎসা সংক্রান্ত সেবা ও পরামর্শ দেয়া হয়েছে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “টানা বৃষ্টিতে হঠাৎ বন্যা পরিস্থিতি দেশের উত্তর এবং উত্তর-পূর্ব অঞ্চলের মানষ বিপন্ন অবস্থায় পড়েছেন। এ অবস্থায় মোবাইল কানেক্টিভিটি বন্যাদুর্গতের যোগাযোগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন।  গ্রামীফোন টিম রেগুলেটর, স্থানীয় প্রশাসন, আইনশৃংখলা বাহীনি এবং নেটওয়ার্ক পার্টনারদের সাথে নিয়ে একসাথে জরুরী ভিত্তিতে নেটওয়ার্ক পুনস্থাপনের কাজ করে যাচ্ছেন। পাশাপাশি জরুরী স্বাস্থ্যসেবা এবং খাদ্য সরবারহের নিয়ে আমরা বন্যাপীড়িতের পাশে আছি।  আমাদের সার্বিক সহায়তার কার্যক্রমে সহায়তার জন্য আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।” মেডিকেল ক্যাম্প ছাড়াও, খুব শিগগিরই ১৫ হাজার মানুষের মাঝে ১৫ হাজার ফুড রিলিফ প্যাক বিতরণ কার্যক্রম শুরু হবে, যা দিয়ে প্রতিটি পরিবারের এক সপ্তাহের খাবারের জোগান নিশ্চিত হবে। এর আগে, বন্যাদুর্গত এলাকায় মোবাইল সেবার মাধ্যমে জরুরি চাহিদা মেটাতে গ্রাহকদের ১০ মিনিট ফ্রি টক–টাইম দিয়েছে গ্রামীণফোন।

    Read More »
  • হুয়াওয়ে ও বিটিসিএল’র সহযোগিতায় নেত্রকোনায় বন্যাকবলিতদের জন্য ত্রাণ সামগ্রী

      [ঢাকা, ০৪ জুলাই, ২০২২] সাম্প্রতিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় নেত্রকোনা জেলা। জেলার ছয় উপজেলায় আটকা পড়েছিলেন প্রায় ৬ লাখ মানুষ, আর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন প্রায় ১৬ হাজার মানুষ। কলমাকান্দা, দুর্গাপুর, মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছেন দুর্যোগ কবলিত মানুষরা। এ অঞ্চলের অধিবাসীদের প্রতিকূল অবস্থার কথা বিবেচনা করে, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় বন্যাকবলিতদের পাশে এসে দাঁড়িয়েছে দেশে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড ও বিটিসিএল। এ উদ্যোগের মাধ্যমে ৩ জুলাই বিটিসিএল কার্যালয়ে হুয়াওয়ে এক হাজার ব্যাগের বেশি ত্রাণ সামগ্রী পূর্ণ ব্যাগ বিটিসিএল -এর কাছে হস্তান্তর করে। এ উপলক্ষে অনুষ্ঠিত এক প্রতীকী অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের চিফ অপারেটিং অফিসার তাওগুয়ানগিয়াও বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিনের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থতি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে আমাদের দেশ কঠিন ও চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রতিকূল সময় আমাদের দায়িত্ব একে অন্যের পাশে দাঁড়ানো। হুয়াওয়ে ও বিটিসিএল ভয়াবহ এ বন্যা পরিস্থিতিতে দুর্যোগ কবলিত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে দেখে আমি অত্যন্ত আনন্দিত।” হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিওও তাওগুয়ানগিয়াও বলেন, “মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর বিষয়টি সবসময় বজায় রেখে চলেছে হুয়াওয়ে। এবার আবারও আমরা বিটিসিএল’র সাথে একসাথে দুঃস্থ মানুষের সহায়তায় তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের প্রত্যাশা এ ত্রাণ সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করবে। ভবিষ্যতেও সম্ভাব্য সকল উপায়ে হুয়াওয়ে বাংলাদেশের মানুষের সহায়তায় পাশে এসে দাঁড়াবে।” বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, “ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার ক্ষেত্রে হুয়াওয়ের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এখন চ্যালেঞ্জিং সময়, আর এ সময়ে একমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা সকল প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যেতে পারবো। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা যেনো এ কঠিন সময় থেকে বেরিয়ে আসতে পারেন এজন্য আমরা আমাদের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখবো।” বিটিসিএল’র কাছে হস্তান্তর করা এক হাজারেরও বেশি ত্রাণ সামগ্রীর ব্যাগগুলোতে রয়েছে মুড়ি, চিড়া, চিনি, মোম, ম্যাচবাক্স, টোস্ট বিস্কুটসহ প্রয়োজনীয় অন্যান্য পণ্যসামগ্রী। অতি শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিটিসিএল। গত সপ্তাহে হুয়াওয়ে নেত্রকোনার খালিয়াজুরীর দুই হাজারের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। সে সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরীর উপজেলা পরিষদ চেয়ারম্যান রব্বানী জব্বার, ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম এবং মেজর জিসানুল হায়দার।

    Read More »
  • বেনাপোলে বুরো বাংলাদেশ ১২৬১-তম শাখা উদ্বোধন

    মালিক উজ জামান, যশোর : দেশসেরা স্থলা বন্দর বেনাপোলে বুরো বাংলাদেশ’র ১২৬১-তম শাখা উদ্বোধন হয়েছে। বুধবার বেলা ১১ টার সময়…

    Read More »
  • হ্যালো বীমা কমিকস প্রকাশ করলো মেটলাইফ

    [ঢাকা ০২ জুলাই, ২০২২] বীমার ধারণা ও সুবিধাসমূহ সব বয়সের মানুষের মাঝে আরো সহজবোধ্য করে তুলে ধরার জন্য মেটলাইফ বাংলাদেশ…

    Read More »
  • বোয়ালখালীতে সান্ সাইন একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ২০২২ অনুষ্ঠিত

    (বোয়ালখালী চট্টগ্রাম সংবাদদাতা : মোঃ এসকান্দর) অদ্য শনিবার ২ জুলাই ২০২২ ইং বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডে সান্ সাইন একাডেমীর বার্ষিক…

    Read More »
  • থাইল্যান্ড যাচ্ছে সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশের বিজয়ী ৯ শিক্ষার্থী

      [ঢাকা, ০৩ জুলাই, ২০২২] শনিবার (২ জুলাই) ঢাকার বনানীর হোটেল শেরাটনে এক অনুষ্ঠানে সিডস ফর দ্য ফিউচার ২০২২, বাংলাদেশের শীর্ষ নয় (৯) শিক্ষার্থীর নাম ঘোষণা করেছে হুয়াওয়ে। আয়োজনের পরবর্তী রাউন্ডে অংশ নিতে আগামী মাসে এই বিজয়ীরা থাইল্যান্ড যাবেন এবং এশিয়ার অন্যান্য বিজয়ীদের সাথে যোগ দিবেন। চলতি বছর এই প্রোগ্রামে অংশ নেওয়া এক হাজার শিক্ষার্থীর মধ্যে ৩০ জন শিক্ষার্থী দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হয়। বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তৃতীয় রাউন্ড তথা বাংলাদেশের ফাইনাল রাউন্ডে শীর্ষ নয় (৯) শিক্ষার্থীকে বাছাই করা হয়। থাইল্যান্ডে এই প্রোগ্রামের পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং তাদের প্রোজেক্ট আইডিয়া এবং সাবমিশনের মাধ্যমে অন্যদের সাথে প্রতিযোগিতায় অংশ নিবেন। থাইল্যান্ড রাউন্ডের বিজয়ীরা ‘টেক ফর গুড অ্যাকসেলারেটর ক্যাম্প’-এ অংশ নিতে সিঙ্গাপুর যাবেন। প্রোগ্রাম শেষে চ্যাম্পিয়নরা পাবেন হুয়াওয়ে মেটবুক ল্যাপটপ। প্রতিযোগিতার নয়জন বিজয়ী হলেন: বুয়েটের গোলাম মাহমুদ সামদানী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাদমিন সুলতানা; রুয়েটের মাদিহা বিনতে জাকির ও মেহরিন তাবাসসুম, আইইউটির ওয়াসিফা রহমান রেশমি ও মো. সুমিত হাসান; চুয়েটের মোহাম্মদ ইফতেখার ইবনে জালাল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লাজিব শারার শায়ক ও মোহসিনা তাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ঢাকায় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর ইউ লিওয়েন, বাংলাদেশে ইউনেস্কোর হেড অব অফিস ও প্রতিনিধি বিয়াট্রিস কালদুন এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের বোর্ড মেম্বার জেসন লি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “আমাদের স্টেমের বিষয়গুলোতে আরও বেশি জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যথাযথ আইসিটি জ্ঞান প্রদান করতে হবে। এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা এই লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছি। সিডস ফর দ্য ফিউচার আমার কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলে মনে হয়। আমি নিশ্চিত যে, আমাদের শিক্ষার্থীরাও ঠিক এমনটাই মনে করে। এই উদ্যোগের জন্য আমি হুয়াওয়েকে সাধুবাদ জানাই এবং প্রোগ্রামে অংশ নেওয়া সকল বিজয়ীকে অভিনন্দন জানাই।” হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের বোর্ড মেম্বার জেসন লি বলেন, “আইসিটি খাতের মেধাবীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি উন্নত ইকোসিস্টেম গড়ে তুলতে হুয়াওয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে হুয়াওয়ে সবসময় পাশে আছে।” বাংলাদেশে ইউনেস্কোর হেড অব অফিস ও প্রতিনিধি বিয়াট্রিস কালদুন বলেন, “হুয়াওয়ে তরুণদের শেখার ও অন্যদের শিখতে উৎসাহিত করার চমৎকার সুযোগ তৈরি করছে। আমি সত্যিই বিশ্বাস করি যে, এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যা শিখবে তা তাদের ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে, যা পরবর্তীতে সমাজ ও দেশের প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।” শিক্ষার্থীদের প্রতিনিধি চুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইফতেখার ইবনে জালাল বলেন, “সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামে আমরা অনেকগুলো ধাপে অংশ নিয়েছি। এর মধ্যে ছিলো একটি মেন্টরশিপ স্টেজ, যেখানে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এই প্রোগ্রামটি আমাকে এবং আমার মতো আরও অনেককে আইডিয়াকে একটি কার্যকর পরিকল্পনায় বাস্তবায়ন শিখতে সাহায্য করেছে এবং আমাদের লক্ষ্যের আরও কাছাকাছি নিয়ে গেছে।” বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ আইসিটি ইকোসিস্টেম গড়ে তুলতে বিভিন্নভাবে অবদান রাখছে হুয়াওয়ে। এই বৈশ্বিক আইসিটি অবকাঠামো সেবাদাতা দেশকে ডিজিটাল রূপান্তরের সকল সুবিধা লাভে সাহায্য করছে। ‘সিডস ফর দ্য ফিউচার’ হুয়াওয়ের এমনই একটি উদ্যোগ, যা ২০০৮ সালে থাইল্যান্ডে বৈশ্বিকভাবে চালু হয়। এখন পর্যন্ত, এই প্রোগ্রামটি বিশ্বের ১৩৭টি দেশে অনুষ্ঠিত হয়েছে এবং বিশ্বের প্রায় ১২ হাজার শিক্ষার্থী ও পাঁচ শতাধিক বিশ্ববিদ্যালয় এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হয়েছে। স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) এবং নন-স্টেমে শীর্ষে থাকা শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই প্রোগ্রাম, অংশগ্রহণকারীদের শেখার ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করে।

    Read More »
  • চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশের চট্টগ্রাম চ্যাপ্টার

    [চট্টগ্রাম, ২৯ জুন, ২০২২] বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী ৩০ জুন বিকেল ৩:০০ টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত…

    Read More »
  • আজ সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এর মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী

    আজ একুশে টেলিভিশন এর সৌদি আরব প্রতিনিধি, মোহনা টিভির জেদ্দা প্রতিনিধি, দৈনিক সকালের সময় এর সৌদি আরব প্রতিনিধি ও দৈনিক…

    Read More »
  • ঈদুল আজহা কবে, জানা যাবে কাল

    ঈদুল আজহার তারিখ জানতে মুখিয়ে আছেন মুসলিমরা। বাংলাদেশে কবে ঈদুল আজহা উদযাপিত হবে তা জানা যাবে আগামী কাল বৃহস্পতিবার। জিলহজ…

    Read More »
Back to top button