সুনামগঞ্জে মব সৃষ্টির স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সম্পন্ন

আল হেলাল সুনামগঞ্জ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল কর্মসূচি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে মিছিলটি একটি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব।তিনি বলেন, একটি গোষ্ঠী দেশের বৃহত্তম দল বিএনপির জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে দেশে মব সৃষ্টি করছে। তারা একের পর এক অরাজকতা সৃষ্টি করে এর দায় বিএনপি ও সহযোগী সংগঠনের উপর চাপানোর চেষ্টা করছে। এসময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু,সৈয়দ মোহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক সামসুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বণিক সুজিত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন ও সদস্য সচিব মহিম উদ্দিনসহ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।




