অর্থ ও বাণিজ্যচট্টগ্রাম

বাঁশখালীতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৬ জেলে আটক

 

ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়েছে।

আজ বুধবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে কোস্ট গার্ডের একটি কন্টিনজেন্ট চট্টগ্রামের বাঁশখালী থানার খাটখালী নদীর মোহনায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রলিং জাল এবং প্রায় ৬ হাজার কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে বাঁশখালীর সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে বোটটি মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রি এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়েছে। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button