আঞ্চলিকসংগঠন সংবাদ

ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে উত্তর কাট্টলীতে স্বাগত র‌্যালী

মাহে রবিউল আউয়ালের আগমন এবং ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (দঃ) ঈদ উদযাপন পরিষদের উদ্যোগে এবং আজম ফতেহ জামে মসজিদের পরিচালনা কমিটি ও মুসল্লীদের সার্বিক সহযোগিতায় গত ২৯শে আগস্ট শুক্রবার বাদে জুমা স্বাগত র‌্যালী বের করা হয়। মসজিদের খতিব মৌলানা হাফেজ মোঃ নূরুল মোস্তাফার আহবানে উত্তর কাট্টলীর বিভিন্ন মসজিদের মুসল্লীসহ আহলে সুন্নত ওয়াল জামাত ও গাউছিয়া কমিটি এই র‌্যালীতে অংশ নেন। র‌্যালীটি আজম ফতেহ্ জামে মসজিদ থেকে শুরু হয়ে উত্তর কাট্টলী কর্ণেল জোন্স সড়ক ও ঢাকা ট্রাঙ্ক রোড প্রদক্ষিণ শেষে কর্ণেল হাটের মোড়ে কিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন সিটি গেইট নূরানী জামে মসজিদের খতিব মৌলানা মোঃ আশরাফ এবং স্বাগত বক্তব্য রাখেন মৌলানা হাফেজ মোঃ নুরুল মোস্তফা, মৌলানা মোঃ মনির উদ্দিন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button