রাজনীতিশীর্ষ নিউজ

নতুন মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী তাজুল ও সাবেক এমপি সরওয়ার

 

২৩ জুন  ২০২৫ (বাসস) : আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম ও কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আজ তাদেরকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মমলার তদন্তকারী কর্মকর্তারা তাদের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাদের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।  গ্রেফতার দেখানোর পর, তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় রমজান মিয়া জীবন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button