খেলা

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানালেন মুশফিক

 

আগস্ট ২০২৫ (বাসস) : জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।

গতরাতে জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ।

লিগ পর্বেও ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশের যুবারা। ৬ ম্যাচ খেলে ৫টিতে জয় ও ১টিতে হেরেছিল তারা। একমাত্র হারটি ছিল দক্ষিণ আফ্রিকার কাছে।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে জুনিয়র টাইগারদের অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেছেন মুশফিক। তিনি লিখেছেন, ‘ত্রিদেশীয় সিরিজ জয়ের জন্য আমাদের অনূর্ধ্ব-১৯ ছেলেদের অভিনন্দন। মাশাআল্লাহ।’

ত্রিদেশীয় সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button