অর্থ ও বাণিজ্যবিশেষ খবর

ভোজ্য ডালে ক্ষতিকারক রং মেশানোয় লাখ টাকা জরিমানা

 

নভেম্বর ২০২৫ (বাসস) : মুগ ডালে ক্ষতিকারক রং মেশানোয় বগুড়ায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে শহরের ডালপট্টিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, রবিবার বিকেলে ডালপট্টি এলাকার একাধিক দোকানে মুগ ডালে ক্ষতিকারক রং আছে কিনা তা পরীক্ষা করা হয়। অভিযানে চারটি দোকানের মুগ ডালে ক্ষতিকারক রঙের উপস্থিতি পাওয়া যায়।

দোকানিরা বলছেন, তারা প্রত্যেকেই এই ডালগুলো রাজশাহীর বানেশ্বর থেকে কিনে এনেছেন। যদি এগুলোর ভিতরে রং মিশ্রণ করা থাকে তা আমদানিকারক প্রতিষ্ঠানগুলোই ভালো বলতে পারবে। তারা পাইকারিতে ক্রয় করে সেই ভাবেই আবার বিক্রি করে থাকেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, আকস্মিক এ অভিযানে সব ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়ার পাশাপাশি দুইটি দোকানে ৩০ হাজার করে এবং আরো দুইটি দোকানে ২০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও যাদের কাছে রং মিশ্রিত ডাল রয়েছে, রবিবার সন্ধ্যার মধ্যেই সেসব বস্তা নিজ নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, মুগ ডালে যে রং ব্যবহার করা হয়েছে তা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেসব অসাধু ব্যবসায়ী ভোজ্য পণ্যে ভেজাল কিংবা ক্ষতিকারক এমন রং ব্যবহারের চেষ্টাও করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছাসহ জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button