খেলা

আসন্ন বিপিএলে তাসকিন-সাইফকে দলে নিয়েছে ঢাকা

 

নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসন্ন আসরে পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার সাইফ হাসান দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজে এক পোস্টের মাধ্যমে তাসকিন ও সাইফকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস।

আগামী ১৯ ডিসেম্বর থেকে পাঁচ দল নিয়ে শুরু হবে বিপিএল। আগামী বিপিএলে অংশ নেওয়া দুটি পুরোনো ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি ঢাকা।

১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button